সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাখির প্রাণ বাঁচাতে গিয়ে মৃত্যু হল দমকলকর্মীর৷ মুম্বইয়ের ন্যাশনাল বার্ন সেন্টারে মৃত্যু হয় রাজেন্দ্র ভোজনে নামে ওই দমকলকর্মীর৷ ঘটনায় আহত হয়েছেন দমকলের আরও দুই কর্মী৷ তাঁদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গিয়েছে৷
ডিসেম্বর মাসের ১০ তারিখ ঘটনাটি ঘটে৷ মুম্বইয়ের ভায়খলার দমকল দফতরে খবর আসে সেন্ট্রাল রেলওয়ের কাছে একটি পাখি হাই টেনশনের তারে ফেঁসে গিয়েছে৷ তাঁকে উদ্ধার করতেই যান রাজেন্দ্র ও তাঁর দুই সঙ্গী সঞ্জয় ও দীনেশ৷ আচমকা হাইটেনশনের তার এসে পড়ে তাঁদের উপর৷ গুরুতর জখম অবস্থায় তিন জনকে বার্ন সেন্টারে নিয়ে আসা হয়৷ সেখানেই শনিবার রাত সাড়ে দশটা নাগাদ রাজেন্দ্রর মৃত্যু হয়৷ বাকিদের অবস্থাও শঙ্কাজনক৷ দু’জনকেই বাঁচানোর চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা৷
সর্বশেষ খবর
-
হড়পা বানে মৃত্যুমিছিল, নেপালে একতা চাইছেন ‘ভারতবিদ্বেষী’ বলেন্দ্র! নয়াদিল্লির পাঠানো ত্রাণ নেবেন?
-
যজ্ঞেই শয়তান তাড়ানোর কথা বলে ‘শ্লীলতাহানি’, গয়না নিয়ে উধাও সঙ্গিনী-সহ তান্ত্রিক
-
হড়পা বানে আটকে কৈলাসযাত্রী শিষ্যরা, বিধ্বস্ত নেপালে উদ্ধারকাজে নামতে চান সদগুরু!
-
রাজ্যে উড়ল প্যালেস্তাইনের পতাকা! ‘জাতীয় মর্যাদার সঙ্গে আপস নয়’, কড়া বার্তা শুভেন্দুর
-
হাতে হাত, রংমিলান্তি পোশাক, ফের একফ্রেমে রাজ-শুভশ্রীকে দেখে শান্তি ভক্তদের