সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাতের রান্না কে করবে? এই নিয়ে শুরু বচসা। যার জেরে প্রেমিককে কুপিয়ে খুন করল আঠাশ বছরের প্রেমিকা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিল্লির উত্তমনগর এলাকায়। অভিযুক্ত মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
[আয়কর আইনের অপব্যবহার করছে হাসপাতালগুলি, ক্যাগের বিস্ফোরক রিপোর্ট]
মৃতের নাম ইজু। জন্মসূত্রে নাইজেরিয়ার বাসিন্দা ৩০ বছরের যুবক। উত্তমনগরে প্রেমিকা এলভি উজুম্মার বাড়িতেই গত তিন মাস ধরে থাকতেন তিনি। জেরার মুখে পুলিশকে এলভি জানায়, শনিবার দুপুর থেকেই তাঁদের মধ্যে ঝামেলা শুরু হয়। রাতের খাবার কে রান্না করবে তা নিয়ে। এক কথা, দুই কথায় বচসা বড় আকার নেয়। ইজুই প্রথম তাকে আঘাত করে। প্রেমিককে ভয় দেখাতেই রান্নাঘর থেকে ছুরি নিয়ে এসেছিল সে। কিন্তু দ্বিতীয়বার ইজু তাকে আঘাত করলে আর মাথা ঠিক রাখতে পারেনি ২৮ বছরের মহিলা। ওই ছুরি দিয়েই প্রেমিকের গায়ে একাধিকবার আঘাত করে সে। এরপর প্রায় আধ ঘণ্টা ইজুকে বেডরুমে বন্দি করেও রাখে। আধ ঘণ্টা পর দরজা খুলে সে দেখে পুরো ঘর রক্তে ভেসে গিয়েছে। তখনই ভয় পেয়ে বন্ধুদের খবর দেয়। সকলে মিলে ইজুকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
[হামলা করলে মৃত্যুমিছিল দেখবে চিন, সুর চড়াল কেন্দ্র]
প্রতিবেশী ও বন্ধুরা জানান, হাসপাতাল থেকে ফিরেই নিজেকে ফ্ল্যাটে বন্দি করে রাখে এলভি। এরপরই পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে দরজা ভেঙে তাকে উদ্ধার করে এবং গ্রেপ্তার করে। ফ্ল্যাটের কেয়ারটেকার বিজয় জানান, প্রেমিক এসে থাকার পর থেকেও এই যুগলের বিরুদ্ধে কোনও অভিযোগ আসেনি এতদিন। ঘটনায় হতবাক বিদেশি যুগলের প্রতিবেশীরাও। এর আগে এমন ঝামেলা হতে কেউ দেখেননি বলেই দাবি তাঁদেরও।
[নোট বাতিলের সুফল নিয়ে জেটলির বক্তব্য ভুল, দাবি কংগ্রেসের]
সর্বশেষ খবর
-
গঙ্গাসাগর মেলাকে ‘জাতীয় মেলা’ ঘোষণার প্রস্তাব, বিশ্বমানের পর্যটনকেন্দ্র গড়তে কেন্দ্রের সাহায্য চায় রাজ্য
-
গ্রেপ্তার নেশাগ্রস্ত গেটম্যান! মুর্শিদাবাদ দুর্ঘটনায় ২ জনকে সাসপেন্ড রেলের, ঘটনাস্থলে অধীর চৌধুরী
-
নিলামে রেকর্ড দাম পেলের ১৯৫৮ বিশ্বকাপ জার্সির, টপকাতে পারল মারাদোনার ‘হ্যান্ড অফ গডে’র জার্সিকে?
-
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ড্রাগনের হাতযশ! চিনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ট্রাম্পের, তদন্তের নির্দেশ
-
পরকীয়ায় পথের কাঁটা, স্বামীকে খুনের পর ধর আলাদা, পাঁচ কিমি দূরে মাথা! গ্রেপ্তার স্ত্রী