সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোটা বছর একে-অপরের দিকে গোলাগুলি ছুড়লেও, শনিবার কুরবানির ইদে ফের একবার সৌভাতৃত্বের নজির গড়লেন ভারত ও পাকিস্তানের সেনা। এদিন গোটা দেশে ধূমধাম করেই পালিত হল কুরবানি ইদ। আর এই ইদ উদযাপন করল ভারত-পাকিস্তান দু’দেশের সেনা জওয়ানরা। সীমান্তে একে-অপরকে মিষ্টি বিতরণও করলেন তাঁরা।
[কুরবানির ইদে শুভেচ্ছা মোদি-মমতার, অভিনন্দন রাষ্ট্রপতিরও]
গত বছর ধরেই বারংবার সীমান্তে সংঘর্ষবিরতি চুক্তি লংঙ্ঘন করে আসছে পাক সেনাবাহিনী। বিনা প্ররোচনাতেই ভারতীয় পোস্ট, সীমান্তবর্তী গ্রামগুলিতে আছড়ে পড়ে তাদের মর্টার, গোলাগুলি। পালটা জবাব দেয় ভারতও। কখনও আবার সন্ত্রাসবাদীদের এদেশে অনুপ্রবেশে সাহায্য করতে মদত দেওয়া কিংবা সীমান্তে পাহারারত জওয়ানদের মেরে শিরচ্ছেদ করার মতো ঘৃণ্য কাজেও লিপ্ত হয়েছে পাক সেনাবাহিনী। কিন্তু এদিন সব ভুলে দু’দেশের সেনাবাহিনীর মধ্যে দেখা গেল সৌভাতৃত্বের চিত্র।
[জানেন, কেন ইদে আলিঙ্গন করতে নিষেধ করছেন খোদ মৌলবিরা?]
এদিন আট্টারি সীমান্তে কুরবানি ইদ উপলক্ষে মিষ্টি বিনিময় করলেন বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ এবং পাক রেঞ্জার্সরা। বিএসএফের পক্ষ থেকে দলকে নেতৃত্ব দেন কম্যান্ড্যান্ট সুদীপ এবং পাক রেঞ্জার্সের নেতৃত্বে ছিলেন উইং কম্যান্ডার বিল্লাল আহমেদ। এর আগে স্বাধীনতা দিবস উদযাপনের দিনও উপহার বিতরণ করেন দু’দেশের সেনাবাহিনী। এখন দেখার এই অনুষ্ঠান আগামিদিনে দু’দেশের সেনাবাহিনীর সম্পর্ককে কতটা মধুর করে তোলে।
[রাত পোহালেই মোদি মন্ত্রিসভায় এই ৯ নতুন মুখ]
সর্বশেষ খবর
-
বন্ধ কারখানায় উদ্ধার কন্ডোম, চলত মধুচক্র! খুলতেই চক্ষু চড়কগাছ মালিকের
-
স্কুল-পড়ুয়াদের মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা, কাদের ক্ষেত্রে বিশেষ ছাড়? জারি নির্দেশিকা
-
চাইলেই কি মুজিব মোছা যায়! ‘বিপ্লবী’ ছাত্রদের নেতার মুখেই ‘জয় বাংলা’ স্লোগান
-
টাইম বোমায় ভারতকে রক্তাক্ত করার ছক! গুজরাটে গ্রেপ্তার ৫ জইশ জঙ্গি
-
কেঁচো খুঁড়তে কেউটে! অস্ত্র আইন মামলায় জর্জরিত দিলীপের কার্যালয় থেকে উদ্ধার কাঁড়ি কাঁড়ি জাল নোট