সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজস্থানের পশ্চিম প্রান্তে অপারেশন ‘গরম হাওয়া’ শুরু করল কেন্দ্রীয় সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ৷ ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তে কড়া নজরদারির লক্ষ্যে এই অপারেশন শুরু করল বিএসএফ৷
#BSF begins operation #GaramHawa along international border in #Rajasthan.
Advertisement— Press Trust of India (@PTI_News) May 17, 2017
গত সোমবার থেকে শুরু হয়েছে এই অপারেশন, চলবে আগামী ২৩ মে পর্যন্ত৷ বিএসএফ-এর ডিআইজি রবি গান্ধী জানিয়েছেন, বছরের এই সময়টায় রাজস্থানে আন্তর্জাতিক সীমান্ত বরাবর প্রবল গরম থাকে৷ তাপপ্রবাহের সুযোগে পাকিস্তানের দিক থেকে অনুপ্রবেশকারীরা ভারতে ঢুকে পড়তে পারে৷ এই আশঙ্কাতেই সীমান্তে কড়া নজরদারি শুরু করল বিএসএফ৷ গান্ধী জানিয়েছেন, অপারেশনের আর একটি লক্ষ্য হল, শত্রুর হামলা করলে কত দ্রুত প্রতিহত করা যাবে, সেটাও আর একবার খতিয়ে দেখা৷
অন্যদিকে, বৃহস্পতিবারই কাশ্মীরে যাচ্ছেন প্রতিরক্ষামন্ত্রী অরুণ জেটলি ও সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত৷ বুধবার ভোরে ফের সংঘর্ষবিরতি লঙ্ঘন করে পাকিস্তান৷ এদিন ভারত-পাক নিয়ন্ত্রণরেখা সংলগ্ন বালাকোটের কাছে বিনা প্ররোচনায় গুলি ও মর্টার বর্ষণ শুরু করে পাক জঙ্গিরা৷ পুঞ্চেও গোলাগুলি বর্ষণ করে পাক রেঞ্জার৷ পাল্টা জবাব দেয় ভারত৷ এছাড়াও দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানে বিরাট সংখ্যক জঙ্গি লুকিয়ে রয়েছে বলে অনুমান সেনার৷ ফলে বুধবার সকালে সেখানে শুরু হয়েছে অভিযান৷ মোতায়েন করা হয়েছে সেনা৷
সর্বশেষ খবর
-
অসুস্থ হয়ে দিল্লি এইমসে ভর্তি বিমান বসু, কী জানাল বামফ্রন্ট রাজ্য নেতৃত্ব?
-
হাওড়ায় বাড়ির সামনে জমা জলে উদ্ধার ব্যক্তির দেহ, তদন্তকারী দল পাঠালেন মন্ত্রী, আর্থিক সাহায্যের আশ্বাস
-
আচমকা অসুস্থ বুদ্ধদেবজায়া মীরা ভট্টাচার্য, হাসপাতালে চিকিৎসাধীন
-
বাবাকে ‘টার্গেট’ ভেবে ঘরে ঢুকে ছেলেকে খুন! যাবজ্জীবন কারাদণ্ড দিল হাওড়া আদালত
-
অভয়া মামলা থেকে নিস্তার নেই! তোলাবাজিতে জামিন হলেও জেলেই প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব