সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাঠানকোট হামলার পুনরাবৃত্তি রুখে দিল সীমান্তে সদা সতর্ক বিএসএফ জওয়ানরা৷ মঙ্গলবার, পাঞ্জাবের ভারত-পাকিস্তান সীমান্তে অনুপ্রবেশ করার সময় সেনার গুলিতে মারা পড়ে এক পাকিস্তানি জঙ্গি৷ সেনা সূত্রে খবর, এদিন সকালে পাঠানকোটের বামিয়াল সেক্টরে সীমান্তের ওপারে সন্দেহজনক গতিবিধি দেখতে পায় বিএসএফ৷ এরই মধ্যে কয়েকজন সন্ত্রাসবাদী সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করে৷ জওয়ানদের লক্ষ্য করে গুলিও চালায় তারা৷ শুরু হয় গুলির লড়াই৷ বেশ কিছুক্ষণ লড়াইয়ের পর এক জঙ্গি নিহত হয়৷ হত জঙ্গি পাকিস্তানের নাগরিক বলে জানা গিয়েছে৷ এই ঘটনার পর গোটা পাঠানকোট জেলায় চরম সতর্কতা জারি করা হয়েছে৷ সীমান্তে বাড়িয়ে তোলা হয়েছে সুরক্ষা৷
(২০১৮-র মধ্যে ‘লেজার ওয়াল’ দিয়ে সিল হবে পাক-সীমান্ত)
প্রসঙ্গত, গত বছর পাঠানকোট সীমান্ত পেরিয়ে ভারতীয় বায়ুসেনা ঘাঁটিতে হামলা চালিয়েছিল পাক মদতপুষ্ট জঙ্গিসংগঠন জৈশ-এ-মহম্মদের জঙ্গিরা৷ ওই হামলায় শহিদ হয়েছিলেন ৭ জওয়ান৷ সম্প্রতি, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সন্ত্রাসবাদী হামলার সতর্কতা জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে রিপোর্ট পাঠিয়েছিল৷ ওই রিপোর্টে আরও বলা হয়েছিল যে, হিজবুল জঙ্গি বুরহান ওয়ানির মৃত্যুর বদলা নিতে কাশ্মীর উপত্যকায় ও সীমান্তবর্তী এলাকায় সেনা ঘাঁটিতে হামলা চালাতে পারে জঙ্গিরা৷
মোদির নোট বাতিলের ধাক্কায় জঙ্গি হামলা কমল ৬০ শতাংশ
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার