সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত-বাংলাদেশ সীমান্তে খোঁজ মিলল প্রায় ১০০ মিটার দীর্ঘ লুকানো সুড়ঙ্গের। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, উত্তর দিনাজপুরের ফতেহপুরের কাছে এই টানেলটির খোঁজ মিলেছে। টানেলটির হদিশ পায় বিএসএফ। প্রাথমিক তদন্তে অনুমান, গরু বা সোনা পাচারের জন্যই এই সুড়ঙ্গ খোঁড়া হয়ে থাকতে পারে।
ভারত ও বাংলাদেশের মধ্যে প্রায় ৪০৬৯ কিলোমিটার দীর্ঘ সীমান্ত জুড়ে রুটিন তল্লাশির সময় সুড়ঙ্গটির খোঁজ মেলে। কিষাণগঞ্জে বিএসএফ হেড কোয়ার্টারে বিএসএফের ডেপুটি ইনস্পেক্টর জেনারেল দেবী শরণ সিং পিটিআইকে জানিয়েছেন, সম্ভবত পাচারকারীরাই ফেন্সের নিচে ওই সুড়ঙ্গটি খুঁড়েছে। রাতের অন্ধকারে প্রতিদিন অল্প অল্প করে খোঁড়া হয়েছে টানেলটি, অনুমান বিএসএফের।
West Bengal: BSF has detected a 100 metre-long tunnel at India-Bangladesh border in Fatehpur under North Dinajpur district. pic.twitter.com/6tI5hBPGL9
— ANI (@ANI_news) April 26, 2017
[৫ বছর ধরে লাগাতার মেয়েকে ধর্ষণ, ধৃত ট্রাকচালক]
গত ২০ বছরে এই নিয়ে বিএসএফ অন্তত এক ডজনেরও বেশি এরকম গোপন সুড়ঙ্গ আবিষ্কার করেছে সীমান্তবর্তী এলাকায়। শুধু ভারত-বাংলাদেশ নয়, ভারত-পাক সীমান্তেও এরকম সুড়ঙ্গের দেখা পাওয়া গিয়েছে। সম্প্রতি জম্মু ও কাশ্মীরের সাম্বা সেক্টরে গত ফেব্রুয়ারি মাসেই প্রায় ২০ ফুট দীর্ঘ টানেলের সন্ধান মেলে। সুড়ঙ্গটি প্রায় আড়াই ফুট চওড়া ছিল। ওই সুড়ঙ্গের মধ্যে দিয়ে অনুপ্রবেশকারীরা যাতায়াত করত বলে অনুমান কেন্দ্রীয় বাহিনীর।
তবে এদিন উত্তর দিনাজপুরের চোপরায় যে সুড়ঙ্গটির খোঁজ মিলেছে সেটি মূলত গরু-সহ অন্যান্য গবাদি পরশু ও সোনা পাচারের জন্য ব্যবহৃত হতে পারে বলে মনে করছে বিএসএফ। গত মার্চ মাসে মেঘালয়েও ২০-২৫ ফুট গভীর আর একটি সুড়ঙ্গের খোঁজ পেয়েছিলেন কেন্দ্রীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা।
West Bengal: Officials say that tunnel has been started from Bangladesh side for the purpose of smuggling of small contraband articles. pic.twitter.com/svFYtgTXUj
— ANI (@ANI_news) April 26, 2017
সর্বশেষ খবর
-
জেলে বসেই সন্ত্রাসের নেটওয়ার্ক শাহজাহানের! সন্দেশখালিতে অস্ত্রভাণ্ডারের হদিশ, গ্রেপ্তার ৬
-
এবার বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়ির সামনে ‘পর্ক উৎসব’ হিন্দুত্ববাদীদের! কী বলছেন বামনেতা?
-
যুদ্ধের প্রস্তুতি, দেশের ২৪৪ জেলায় বসছে বিমান হানার বিপদ সংকেত কেন্দ্র
-
কাশ্মীরে জঙ্গিদমন অভিযান চলাকালীন বিপত্তি! পাহাড় থেকে পড়ে মৃত্যু সেনা আধিকারিকের
-
অতিমারী রুখতে কার্যকরী! এআই ব্যবহার করে তৈরি সর্বগুণসম্পন্ন টিকা