সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের উপত্যকায় জঙ্গি হামলা! সন্ত্রাসবাদীদের গুলি তীর্থযাত্রী বোঝাই বাসে। বাসটি গড়িয়ে খাদে পড়ে গিয়েছে। বহু মৃত্যুর আশঙ্কা। স্থানীয়রা ইতিমধ্যেই উদ্ধারকাজে নেমেছেন বলে জানা গিয়েছে। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে অ্যাম্বুল্যান্স। পুলিশ, সেনা ও আধাসেনা দ্রুত ঘটনাস্থলে পৌঁছচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
A bus rolls down a gorge in Jammu & Kashmir’s Reasi. Details awaited.
Advertisement— ANI (@ANI) June 9, 2024
[আরও পড়ুন: এক্স রে করাতে গিয়ে ‘ধর্ষণ’, বধূর অভিযোগে শ্রীঘরে নার্সিংহোম কর্মী]
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, হামলায় অন্তত ৩ জনের মৃত্যু হয়েছে। তীর্থযাত্রীদের নিয়ে বাসটি উপত্যকার রিয়াসি জেলায় শিবখোডা মন্দির থেকে ফিরছিল কাতরায়। সেই সময় আচমকাই জঙ্গিরা বাসটিতে হামলা চালায়। রাজৌরি, পুঞ্চ ও রিয়াসিতে লুকিয়ে ছিল তারা। এদিন সন্ধ্যায় বাসটিকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে জঙ্গিরা। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। প্রাথমিক ভাবে বহু মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
প্রসঙ্গত, গত ৩ জুন উপত্যকায় বড় সাফল্য পেয়েছিল নিরাপত্তা বাহিনী। জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম হল লস্কর-ই-তৈবার দুই শীর্ষ কমান্ডার। মৃত দুই জঙ্গি পাকিস্তানের বাসিন্দা বলে জানা গিয়েছে।
[আরও পড়ুন: একক সংখ্যাগরিষ্ঠতার জমানায় নয়, দেশের আর্থিক উন্নতিতে অবদান বেশি ‘মিলিজুলি’ সরকারেরই!]
সর্বশেষ খবর
-
এবার তৃণমূলে ভবনেও পচা ডিমের আশঙ্কা? কাউন্সিলরদের বৈঠক বাতিল মমতার
-
ফের রক্তাক্ত নানুর! দুই গোষ্ঠীর লড়াইয়ে চলল গুলি, মৃত ১, গ্রামে মোতায়েন পুলিশ
-
‘ভয়ংকর রকম কমে গিয়েছে’, ভারতের জন্মহার নিয়ে উদ্বেগ প্রকাশ মাস্কের
-
সিএবিতে ‘দাদাগিরি’, প্রভাব খাটিয়ে জেলা কোচিং কমিটির চেয়ারম্যান! গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল বিধায়ক
-
এবার গরমের ছুটি! বর্ষার আগেই ঝেঁপে বৃষ্টি দক্ষিণবঙ্গে, কলকাতায় কালবৈশাখীর সতর্কতা