সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আদিযোগী দেবাদিদেব মহাদেবের নাম এবার গিনেস বুকেও৷ সৌজন্যে তামিলনাড়ুর ইশা যোগ ফাউন্ডেশন৷ তাদের উদ্যোগেই তৈরি দেবাদিবের মূর্তিটিকে বিশ্বের বৃহত্তম হিসেবে ঘোষণা করল গিনেস বুক৷
গত ফেব্রুযারিতে মহা শিবরাত্রি উপলক্ষে এই মূর্তির উন্মোচন করেছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ শিবকেই যোগের আদিগুরু হিসেবে গণ্য করা হয়৷ সেইমতো ইশা যোগ ফাউন্ডেশন উদ্যোগ নিয়েছিল এই মূর্তিটি তৈরি করার৷ নেতৃত্ব দিয়েছিলেন গুরু যজ্ঞী বাসুদেব৷ উচ্চতায় এ মূর্তি ১১২.৪ ফুট৷ চওড়া ২৪.৯৯ মিটার৷ দেবাদিবের এতবড় আবক্ষ মূর্তি দেশে তো নয়ই, বিশ্বে কোথাও নেই৷ তবে দেবাদিবের মূর্তি বলে নয়, বৃহত্তম আবক্ষ মূর্তি হিসেবেই তা নজর কেড়েছে গিনেস বুকের৷ তামিলনাড়ুর এই মূর্তিটিকেই বিশ্বের বৃহত্তম আবক্ষ মূর্তির শিরোপা দেওয়া হয়েছে৷
Tamil Nadu; 112-foot tall statue dedicated to ‘Adiyogi’ in Coimbatore, declared world’s largest by Guinness Book of World Records. pic.twitter.com/mMZbIl4FP2
— ANI (@ANI_news) May 14, 2017
এর আগে একসঙ্গে সাড়ে আট লক্ষ গাছ লাগিয়ে গিনেস বুকে নাম তুলেছিল এই ফাউন্ডেশন৷ এই নিয়ে দ্বিতীয়বার কোনও বিষয়ে বিশ্বে সেরার স্বীকৃতি পেল তারা৷ দেবাদিবের এই মূর্তির মতো আর তিনটি মূর্তি তৈরির পরিকল্পনা আছে তাদের৷
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে