সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধবার আরেক দফা মহার্ঘ ভাতা বাড়ল কেন্দ্রীয় সরকারি কর্মীদের৷ বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভা ২ শতাংশ মহার্ঘ ভাতা বাড়ানোর সিদ্ধান্তের কথা জানিয়ে দিল৷ এর ফলে প্রায় ৫০ লক্ষ কর্মচারী ও ৫৮ লক্ষ পেনশনভোগী উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে৷ চলতি বছরের ১ জানুয়ারি থেকে বর্ধিত ডিএ কার্যকর হবে।
#Cabinet approves 2 pc hike in Dearness Allowance/Dearness Relief for govt #employees and #pensioners from January 1, 2017.
Advertisement— Press Trust of India (@PTI_News) March 15, 2017
যদিও এই ডিএ বৃদ্ধিতে সন্তুষ্ট নয় শ্রমিক সংগঠনগুলি৷ তাদের দাবি, মূল্যবৃদ্ধির রেশ ঠেকাতে এই সামান্য বাড়তি ডিএ কোনও প্রভাব ফেলবে না৷ কনফেডারেশন অফ সেন্ট্রাল গভর্মেন্ট এমপ্লয়িজের প্রেসিডেন্ট কে কে এন কুট্টি পিটিআইকে জানিয়েছেন, প্রস্তাবিত শর্ত অনুযায়ী ডিএ বৃদ্ধি না হওয়ায় কর্মীরা হতাশ৷ যেভাবে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে, সেই হারে ডিএ বৃদ্ধি হচ্ছে না বলেও অভিযোগ করেছেন তিনি৷
Cabinet approves additional 2% Dearness Allowance / Dearness Relief due from January, 2017.
— ANI (@ANI_news) March 15, 2017
[চলতি মাসেই ডিএ বাড়ছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের]
সর্বশেষ খবর
-
লাল-সন্ত্রাস অতীত, বন্দুক ফেলে র্যাম্প কাঁপাচ্ছেন প্রাক্তন মাওবাদীরা, ভিডিও ভাইরাল
-
স্কুলপড়ুয়া সন্তানের ব্যাগ গুছিয়ে দিচ্ছেন? এই ৬ জিনিস রাখতে ভুলবেন না কখনওই
-
‘আমার ভোট ফিরিয়ে দিন’, এবার সুদীপ বন্দ্যোপাধ্যায়কে চিঠি তৃণমূল সমর্থকের
-
‘কর্পোরেট সংস্থার চাপে আছেন?’ প্যাকেটজাত খাদ্যপণ্যে সতর্কবার্তার মামলায় কেন্দ্রকে বলল সুপ্রিম কোর্ট
-
গর্ভাবস্থায় কেমন হবে ঘরের সাজ? হবু মায়ের সুস্থতায় জেনে রাখুন বাস্তুর নিয়ম