Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩১ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ১৭ জুলাই ২০২৬

ফের শিরোনামে এক ভণ্ড, দেখুন ‘কিসিং বাবা’র ভাইরাল কীর্তি

দেখুন ভিডিও।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৯, ২০১৯, ১৭:১৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৯, ২০১৯, ১৭:১৭

options
link
ফের শিরোনামে এক ভণ্ড, দেখুন ‘কিসিং বাবা’র ভাইরাল কীর্তি zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বঘোষিত ধর্মগুরুর ও ডেরা সাচা সওদা প্রধান গুরমিত রাম রহিম সিংয়ের কীর্তির কথা জানতে দেশবাসীর আর বাকি নেই। এক গুরমিত হয়তো শাস্তি পেয়েছে ঠিকই, কিন্তু দেশ জুড়ে এরকম আরও যে কত ভণ্ড বাবা রয়েছে, তাদের হদিশ কে রাখে? এবার তেমনই এক বাবার ভণ্ডামি প্রকাশ্যে চলে এল।

এই মূর্তিমানের নাম, ‘কিসিং বাবা’। ধর্মাচরণের নামে মহিলাদের নিজের যৌন লালসার শিকার বানায় এই বাবাও। সম্ভবত সেই কারণেই নাম ‘কিসিং বাবা’। প্রকাশ্যেই মহিলা ভক্তদের চুমু খায়, তাঁদের গোপনাঙ্গ স্পর্শ করে এই ব্যক্তি। এমনটাই জানাচ্ছেন নেটিজেনরা। ইতিমধ্যে ফেসবুক ও টুইটারে এই ছবিকে ঘিরে তুলকালাম শুরু হয়েছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[হানিপ্রীতকে আর দেখতেও চাইছে না ‘বাবাজি’]

যে ছবি ইন্টারনেটে ভাইরাল হয়ে গিয়েছে, সেখানে দেখা যাচ্ছে ওই বাবা হাইওয়ের ধারে দাঁড়িয়ে এক মহিলাকে প্রকাশ্যেই চুম্বন করছে, ঘনিষ্ঠ হচ্ছে। ভণ্ড বাবার হাতে জ্বলন্ত সিগারেটও উঁকি মারছে। সূত্রের খবর, এই ভণ্ডের আসল নাম হারমেল দাস। নিবাস হরিদ্বারের হরিহর আশ্রমে। একটি পোর্টালের দাবি, ভণ্ড বাবার ওই ছবি ভাইরাল হওয়ার পর তাকে আশ্রম থেকে বহিষ্কার করা হয়েছে।


রিপোর্ট মোতাবেক, যে মহিলা ভক্তের সঙ্গে কিসিং বাবার ছবি ভাইরাল হয়েছে তাঁর বাড়ি দিল্লিতে। ভক্তের কিন্তু ‘গুরু’র বিরুদ্ধে কোনও অভিযোগ নেই। বরং তিনি হজ খাস পুলিশ স্টেশনে সেই যুবকের নামে অভিযোগ দায়ের করেছেন, যিনি ‘বাবা’র এই কীর্তি সোশ্যাল মিডিয়ায় ফাঁস করেছেন। একইসঙ্গে অভিযুক্তের দাবি, সে নির্দোষ। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। এই ছবির সত্যতা ‘সংবাদ প্রতিদিন’ যাচাই করতে পারেনি।

[জেলের দেওয়ালের সঙ্গেই কথা বলছে ধর্ষক বাবা!]

দেখুন ভিডিও:

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.