Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৬ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ২৪ আগস্ট ২০২৬
Al Falah University

দিল্লি বিস্ফোরণে ঘাতক গাড়িটির সঙ্গে আল-ফালাহ যোগ! প্রকাশ্যে নয়া সিসিটিভি ফুটেজ

শিক্ষা প্রতিষ্ঠানের অন্দরেই চলত ‘জঙ্গি মডিউল’?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১৬, ২০২৫, ১৩:০৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১৬, ২০২৫, ১৩:০৩

options
link
দিল্লি বিস্ফোরণে ঘাতক গাড়িটির সঙ্গে আল-ফালাহ যোগ! প্রকাশ্যে নয়া সিসিটিভি ফুটেজ zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লি বিস্ফোরণের সঙ্গে হরিয়ানার আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের কি সত্যিই যোগ রয়েছে? তদন্ত যত এগোচ্ছে ততই স্পষ্ট হচ্ছে এই তত্ত্ব। এবার প্রকাশ্যে এল নতুন একটি সিসিটিভি ফুটেজ। সেখানে দেখা যাচ্ছে, দিল্লি বিস্ফোরণে যে হুন্ডাই আই২০ গাড়িটি ব্যবহিৃত হয়েছিল, সেটি গত মাসে আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের সামনেই পার্ক করা ছিল। তদন্তকারীরা জানাচ্ছেন, গত ২৯ অক্টোবর দুপুর ২টো ৪১ মিনিট নাগাদ ওই গাড়িটিকে বিশ্ববিদ্যালয়ের সদর দরজা দিয়ে ভিতরে প্রবেশ করতে দেখা গিয়েছে। তবে গাড়িটির চালকের আসনে কে ছিলেন, সেটা এখনও স্পষ্ট নয়।  গোটা বিষয়টি খতিয়ে দেখছেন গোয়েন্দারা।

ফরিদাবাদে বিস্ফোরক উদ্ধার, বেশ কয়েকজন চিকিৎসকের গ্রেপ্তারি এবং তারপর দিল্লি বিস্ফোরণের সঙ্গেই জড়িয়ে যায় আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের নাম। সূত্রের খবর, আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন চিকিৎসক রয়েছে এই নাশকতার নেপথ্যে। যদিও বিতর্কের মাঝে বুধবার মুখ খুলেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এক বিবৃতিতে তারা সাফ জানিয়ে দিয়েছে, ধৃতদের সঙ্গে হাসপাতালের কোনও সম্পর্ক নেই। তাদের দাবি, ধৃতরা ওই হাসপাতালে কাজ করতেন। এর বাইরে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তাঁদের কোনও সম্পর্ক নেই।

Advertisement

কিন্তু তাৎপর্যপূর্ণভাবে দিল্লি বিস্ফোরণের আত্মঘাতী জঙ্গি উমর-উল-নবি এই আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত ছিল। গত চার দিনে ৮ জনেরও বেশি চিকিৎসককে গ্রেপ্তার করা হয়েছে। প্রত্যেকের বিরুদ্ধেই নাশকতা ছড়ানোর অভিযোগ রয়েছে। শুধু তাই নয়, সকলের সঙ্গেই কোনও না কোনওভাবে জড়িয়ে রয়েছে এই আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের নাম। তাতেই বাড়ছে সন্দেহ। তাহলে কি শিক্ষা প্রতিষ্ঠানের অন্দরেই চলত ‘জঙ্গি মডিউল’? উঠেছে প্রশ্ন।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.