Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
Mumbai-Ahmedabad Highway

মুম্বই-আহমেদাবাদ হাইওয়েতে ভয়ংকর দুর্ঘটনা, মৃত একই পরিবারের ৩ সদস্য

আহত হয়েছেন এক শিশু-সহ আরও কয়েকজন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১, ২০২৫, ১২:০৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১, ২০২৫, ১২:০৩

options
link
মুম্বই-আহমেদাবাদ হাইওয়েতে ভয়ংকর দুর্ঘটনা, মৃত একই পরিবারের ৩ সদস্য zoom
প্রতীকী ছবি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভায়াবহ পথদুর্ঘনায় মৃত্যু হল একই পরিবারের তিন সদস্যের। শনিবার ঘটনাটি ঘটেছে মুম্বই-আহমেদাবাদ হাইওয়েতে। মৃতদের মধ্যে রয়েছেন এক মহিলা। আহত হয়েছেন এক শিশু-সহ আরও কয়েকজন। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে।

পুলিশ সূত্রে খবর, এদিন বিকেলে গুজরাট থেকে মুম্বইয়ের উদ্দেশে রওনা দিয়েছিল একটি চারচাকা গাড়ি। মুম্বই-আমেদাবাদ হাইওয়ের মেনধাওয়ান ঘাটের কাছে আসতেই আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন জনের। বিকট শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। হাত লাগান উদ্ধারকাজে। পৌঁছয় পুলিশও। আহতদের উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আপাতত সখানেই তাঁরা চিকিৎসাধীন। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। কিন্তু কী কারণে এই দুর্ঘটনা? প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, গাড়িটির গতি অত্যন্ত বেশি ছিল। চালকের অসাবধানতার কারণেই সেটি দুর্ঘটনার কবলে পড়ে। তবে সবদিক খতিয়ে দেখে ঘটনার তদন্ত করা হবে বলে আশ্বাস দিয়েছে পুলিশ।

Advertisement

পুলিশের আধিকারিক বলেন, “গাড়িটি অত্যন্ত দ্রুত গতিতে আসছিল। তারপরই সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আচমকা ধাক্কা মারে। ফলে গাড়িটির অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তিন জনের। আহতদের মধ্যে রয়েছেন একজন শিশুও। আপাতত তাঁরা চিকিৎসাধীন।”

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.