সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একের পর এক নৃশংস ঘটনার সাক্ষী থাকছে গোটা দেশ৷ গতকালই যখন প্রেমে প্রত্যাখ্যানের ‘শাস্তি’ হিসাবে যুবতীকে ৩০ বার ছুরি দিয়ে কোপাবার ঘটনা ঘটল দিল্লিতে, ঠিক তখনই প্রকাশ্যে এল তেলেঙ্গানায় ঘটে যাওয়া আর এক মর্মান্তিক ঘটনা৷
পথচারীকে ধাক্কা দিয়ে, তাঁর দেহ নিয়েই ফেরার হল শেভ্রলে গাড়ির চালক৷ তেলেঙ্গানার মেহবুবনগরে ঘটনাটি ঘটে৷ সোমবার রাত ১০টা নাগাদ ৩৫ বছরের শ্রীনিবাসুলুকে ধাক্কা দেয় একটি শেভ্রলে গাড়ি৷ দুর্ঘটনা যে ঘটেছে তা জানত চালক, কিন্তু নিজের প্রাণ বাঁচাতে কোনও দিকেই নজর দেয়নি সে৷ দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তিটির কী দশা হল সেই বিষয়টিও তার গুরুত্বপূর্ণ মনে হয়নি৷ শ্রীনিবাসুলুকে আঘাত করে, গাড়ি না থামিয়েই সেখান থেকে চলে যায় সেই শেভ্রলে গাড়ি৷ এরপর ৩ কিলোমিটার গাড়ির ছাদে শ্রীনিবাসুলুর নিথর দেহ নিয়েই সফর করে চালক৷ পরে পুলিশ এবং স্থানীয়দের নজরে ব্যাপারটি আসে৷ তারা শ্রীনিবাসুলুর দেহ শনাক্ত করে৷ জানা গিয়েছে শেভ্রলে গাড়িটি হায়দরাবাদের রাজশেখর নামের এক শিল্পপতির৷ চালকের এহেন অমানবিক আচরণ দেখে হতভম্ব স্থানীয়রা৷
সর্বশেষ খবর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক
-
মমতার জন্যই ধ্বংস ইন্ডিয়া জোট, নীতীশের এনডিএ যোগের নেপথ্যেও কালীঘাট! প্রকাশ্যে রিপোর্ট