সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নোট বাতিলের পর একমাস কেটে গেলেও পরিস্থিতির উন্নতি খুব একটা হয়নি বলে অভিযোগ আম আদমির৷ এখনও ব্যাঙ্ক-এটিএম-ডাকঘরের সামনে লম্বা লাইন চোখে পড়ছে৷ অভিযোগ, বহু ব্যাঙ্ক থেকেই মিলছে না পর্যাপ্ত টাকা৷ এটিএমেও ২০০০ টাকার নোট ছাড়া মিলছে না টাকা৷ সেই ২০০০ টাকার নোট খুচরো করতে গিয়ে বিপাকে পড়তে হচ্ছে আম আদমিকে৷
এই অবস্থায় সাধারণ মানুষকে আরও বেকায়দায় ফেলে আগামিকাল থেকে একটানা তিনদিন সব ব্যাঙ্ক বন্ধ থাকবে৷ আগামিকাল ডিসেম্বর মাসের দ্বিতীয় শনিবার, স্বভাবতই ব্যাঙ্ক বন্ধ থাকবে৷ রবিবার নিয়মমাফিক ব্যাঙ্ক বন্ধ থাকে৷ সোমবার, ইদ-ই-মিলাদের জন্য ছুটি৷ ১৩ ডিসেম্বর, মঙ্গলবার ফের ব্যাঙ্ক খুলবে৷ বোঝাই যাচ্ছে, নগদ টাকার অভাবে সাধারণ মানুষকে এখনও বেশ কয়েকদিন ভুগতে হবে৷ তাই অবিলম্বে নগদের প্রয়োজন হলে এখনই এটিএম থেকে তুলে রাখুন৷
সর্বশেষ খবর
-
‘ভারতের যুবসমাজ হাতের পুতুল নয়’, ককরোচ পার্টিকে তোপ নীতীন নবীনের
-
সময় দিতে নারাজ পুলিশ, মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে সোমবারই ফের তলব, বাড়ছে গ্রেপ্তারির সম্ভাবনা
-
তরুণীকে নিগ্রহ! অভিযোগ করায় ‘মারধর’, কলেজ স্ট্রিটে তৃণমূল কাউন্সিলরের বাড়ি ঘিরল বাহিনী
-
বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে স্বস্তির জয় মেসিহীন আর্জেন্টিনার, জিতলেও চোট চিন্তায় ব্রাজিল
-
বনগাঁ কাণ্ডে বারবার সমনেও গরহাজির! ‘ভুয়ো খবর’-এ আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মিমির