সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা ভাইরাসের সংক্রমণ থেকে দেশবাসীকে বাঁচাতে গত ২৫ মার্চ থেকে লকডাউন জারি করেছে কেন্দ্রীয় সরকার। এর ফলে সংক্রমণের হার অনেকটা কমানো গেলেও প্রচণ্ড সমস্যায় পড়েছেন প্রান্তিক শ্রেণির মানুষ ও পরিযায়ী শ্রমিকরা। বিগত কয়েকদিন ধরেই তাঁদের দুঃখ ও দুর্দশার কথা নিয়ে সরগরম দেশের রাজনীতি। এর মধ্যেই পায়ে হেঁটে বাড়ি ফিরতে প্রচুর শ্রমিকের মৃত্যুও হয়েছে দেশের বিভিন্ন প্রান্তে। কিছুদিন আগে মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে রেললাইনে ঘুমিয়ে থাকার সময় ট্রেনে কাটা পড়ে মর্মান্তিকভাবে মৃত্যু হয় ১৬ জন পরিযায়ী শ্রমিকের। রেললাইনে পড়ে থাকা তাঁদের না খাওয়া রুটির ছবি দেখে চোখে জলে এসেছে প্রায় সবার। এবার খিদের জ্বালায় রাস্তার উপরে বসে এক ব্যক্তিকে মরা কুকুরের মাংস থেকে দেখা গেল। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট হওয়ার পরেই ভাইরাল হয়েছে। যা দেখে শিউরে উঠছেন নেটিজেনরা।
A heartbreaking video from #DelhiJaipur highway, a man who wasn’t having food, was eating a dead dog.@yogitabhayana @India_NHRC @ashokgehlot51 @SachinPilot @DC_Gurugram @JaipurCongress#heartbroken #poor #MigrantsOnTheRoad pic.twitter.com/hW6eaMl18M
Advertisement— Ananya Bhatnagar (@anany_b) May 20, 2020
দু’মিনিট এক সেকেন্ডের ওই ভিডিওটি রাজস্থানের জয়পুরের কাছে দিল্লি-জয়পুর হাইওয়ের উপরে তোলা হয়েছে বলে জানা গিয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, একজন ব্যক্তি রাস্তার ধারে বসে রয়েছেন। আর তাঁর সামনে পড়ে রয়েছে একটি মরা কুকুর। ওই ব্যক্তিকে কুকুরটির শরীর থেকে মাংস ছিঁড়ে খেতে দেখা যাচ্ছে। তবে একটু পরে দেখা যায় একজন ব্যক্তি একটি গাড়ি থেকে নেমে এসে ওই ব্যক্তিকে একটি খাবারের প্যাকেট ও জলের বোতল দিয়ে যান।
[আরও পড়ুন: PM-CARES ফান্ড নিয়ে টুইট, সোনিয়া গান্ধীর বিরুদ্ধে দায়ের হল মামলা ]
ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে পোস্ট হওয়ার পরে তা দেখে শিউরে উঠছেন সবাই। কেউ কেউ বলছেন, লকডাউনের ফলে দেশের গরিব মানুষ ও পরিযায়ী শ্রমিকদের অবস্থা কী রকম হয়েছে তা এই ভিডিওটি দেখলেও বোঝা যাচ্ছে। এরকম অনেক ঘটনার ছবিই ধরা পড়ছে দেশের হাইওয়েগুলিতে। তবুও ঠান্ডা ঘরের মধ্যে বসে থাকা মানুষগুলির মধ্যে কোনও হেলদোল দেখা যাচ্ছে না।
[আরও পড়ুন: ভারতীয় জওয়ানরা সীমানার মধ্যেই আছেন, অনুপ্রবেশ ইস্যুতে বেজিংকে কড়া জবাব দিল্লির]
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে