সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমের চেন্নাইয়ের বাড়িতে হানা দিল সিবিআই৷ চিদম্বরমের পুত্র কার্তি চিদম্বরমের সংস্থার বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রেক্ষিতেই এই এই হানা বলে জানা যাচ্ছে৷
[ জানেন, কুলভূষণের হয়ে লড়তে কত টাকা নিচ্ছেন আইনজীবী? ]
পি চিদম্বরমের বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী৷ স্বামীর অভিযোগ ছিল, নিজের প্রভাব খাটিয়ে বেনজিরভাবে এয়ারসেল-ম্যাক্সিস চুক্তিতে অনুমতি দিয়েছিলেন চিদম্বরম৷ সে সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী ছিলেন চিদম্বরম৷ স্বামীর দাবি, চুক্তির ক্ষেত্রে ৬০০ কোটি টাকা পর্যন্ত অনুমতি দিতে পারে অর্থমন্ত্রক৷ কিন্তু এখানে ৫০০০ কোটি টাকার চুক্তিতেও অনুমতি দেওয়া হয়েছিল৷ এছাড়া আইএনএক্স নামে এক মিডিয়া সংস্থাকে ছাড়পত্র দেওয়ার ক্ষেত্রেও কার্তি বাবার প্রভাব খাটিয়েছিলেন বলে অভিযোগ৷ এক সময় এই মিডিয়ার মালিক ছিলেন পিটার মুখোপাধ্যায়৷ শিনা বরা হত্যাকাণ্ডে যিনি অভিযুক্ত৷ আর্থিক দুর্নীতির কারণে এর আগেও কার্তির সংস্থায় সিবিআই হানা দিয়েছিল৷ পুরনো তদন্তের সূত্রেই আবার সিবিআই সক্রিয় হয়েছে বলেই সূত্রের খবর৷
[ ‘প্রত্যেক ধর্ষককে মৃত্যুদণ্ড দেওয়ার ব্যবস্থা করুক সরকার’ ]
যদিও এ অভিযোগ অস্বীকার করেছে কংগ্রেস৷ দলীয় মুখপাত্র জানিয়েছেন, শুধুমাত্র নজর কাড়ার জন্যই এ কাজ করা হচ্ছে৷ বর্তমান শাসকদল চিদম্বরমকে টার্গেট করেছে বলেও পাল্টা অভিযোগ করা হয়েছে৷ প্রসঙ্গত, নোটবন্দির পর সরকারের অসাফল্য নিয়ে একাধিকবার সরব হয়েছিলেন এই বর্ষীয়ান নেতা৷ বিভিন্ন ইস্যুতে প্রশাসনিক কাজকর্মের তুমুল সমালোচনা শোনা যায় তাঁর মুখে৷ তার জেরেই এই পদক্ষেপ বলে পরোক্ষে ইঙ্গিত কংগ্রেসের৷
Chidambaram has done nothing wrong, these raids are politically motivated: K R Ramasamy,Congress pic.twitter.com/IwfZpV3EoP
— ANI (@ANI_news) May 16, 2017
একই অভিযোগ তুলেছেন চিদম্বরমও৷ তাঁর দাবি, সরকার তাঁর কণ্ঠরোধ করতে চাইছে. আর তাই পরিকল্পিতভাবেই এই সিবিআই হানা৷ কংগ্রেস নেতা কে আর রামস্বামী জানাচ্ছেন৷ চিদম্বরম অন্যায় কিছু করেননি৷ রাজনৈতিক প্রতিহিংসা বশতই তাঁর বিরুদ্ধে এ কাজ করা হচ্ছে বলে অভিযোগ রামস্বামীর৷
Govt wants to stop me from writing,as it has tried to with leaders of Oppn parties,journalists,columnists,NGOs and civil society:Chidambaram
— ANI (@ANI_news) May 16, 2017
Govt by using CBI and other agencies is targeting my son and his friends,Govt wants to silence my voice: P Chidambaram on CBI raids
— ANI (@ANI_news) May 16, 2017
সর্বশেষ খবর
-
‘প্রেসিডেন্টের আমন্ত্রণ ফেরানো যায় না’, বিশ্বকাপের মাঝেই ট্রাম্পের সঙ্গে অন্য খেলায় হ্যারি কেন!
-
দেশে ফিরলেই ফাঁসি কার্যকর! হাসিনার প্রত্যাবর্তন-বার্তায় হুঙ্কার বিএনপির
-
গুরুদ্বারে অন্ন পায় নিরন্নরা, বিদেশি অনুদান বিতর্কে স্বর্ণমন্দিরকে বিরাট ‘ছাড়’ ঘোষণা মোদির
-
বাণিজ্য, ক্রিকেট থেকে সন্ত্রাসবাদ, নিউজিল্যান্ডে ‘নতুন ভারত’ অঙ্কন প্রধানমন্ত্রীর, দিলেন ‘মোদি গ্যারান্টি’ও
-
পুষ্পা ফিনিশ! চাপের মুখে স্ত্রী’র হাতে জনে জনে কাটমানি ফেরাচ্ছে জাহাঙ্গিরের ‘সেনাপতি’