সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্কঃ আরও বিপাকে কার্তি চিদম্বরম৷ আরও চারটি মামলার এবার প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমের পুত্রের বিরুদ্ধে তদন্ত শুরু করতে চলেছে সিবিআই৷ জানা যাচ্ছে, ইতিমধ্যেই কার্তির বিরুদ্ধে চারটি মামলার তদন্তভার সিবিআইকে হস্তান্তর করেছে ইডি৷ তবে কোনও মামলাগুলি সিবিআইকে হস্তান্তর করা হয়েছে, তা অবশ্য জানানো হয়নি৷
[চিদম্বরমের চেন্নাইয়ের বাড়িতে সিবিআই হানা]
প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বর ও তাঁর ছেলে কার্তির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেছেন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী৷ স্বামীর অভিযোগ, কেন্দ্রীয় অর্থমন্ত্রী থাকাকালীন নিজের প্রভাব খাটিয়ে এয়ারসেল-ম্যাক্সিস চুক্তির অনুমোদন দিয়েছিলেন চিদম্বরম৷ শুধু তাই নয়, আইএনএক্স নামে একটি মিডিয়া সংস্থাকে ছাড়পত্র দেওয়ার ক্ষেত্রে কার্তি বাবার প্রভাব ঘাটিয়েছিলেন বলে অভিযোগ৷ এইসব আর্থিক দুর্নীতির অভিযোগে আগেও কার্তির কোম্পানিতে হানা দিয়েছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা৷ পুরনো সেই মামলার সূত্রে ফের সিবিআই সক্রিয় হয়েছে বলে সূত্রের খবর৷
সিবিআই সূত্রে দাবি,কার্তি চিদম্বরমের বিরুদ্ধে বিভিন্ন কোম্পানি তৈরি করে ফরেন ইনভেস্টমেন্ট প্রোমোশন বোর্ড বা এফআইপিবির করার যে অভিযোগ উঠেছে, তার স্বপক্ষে যথেষ্ট প্রমাণ রয়েছে৷ পাশাপাশি, অ্যাডভান্টটেজ স্ট্র্যাটেজিক কনস্ট্যালটিং প্রাইভেট লিমিটেড নামে একটি কোম্পানি বেআইনি আর্থিক লেনদেন থেকেও কার্তি চিদম্বরম লাভবান হয়েছিলেন বলে দাবি সিবিআইয়ের৷
কুলভূষণ মামলার রায় আজ, মুক্তির কামনায় প্রার্থনা দেশ জুড়ে
যদিও তাঁর বিরুদ্ধে সিবিআই তদন্ত নিয়ে কার্তি চিদম্বরম কোনও মন্তব্য না করলেও, যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে কংগ্রেস৷ বর্তমান সরকারের বিরুদ্ধে চিদম্বরমকে টার্গেট করার পাল্টা অভিযোগ করেছে তারা৷ নোটবন্দির সিদ্ধান্তের পর সরকারের অসাফল্য নিয়ে একাধিকবার মুখ খুলেছিলেন বর্ষীয়ান কংগ্রস মেতা পি চিদম্বরম৷ পাশাপাশি, বিভিন্ন ইস্যুতে সরকারের প্রশাসনিক কাজকর্মেরও সমালোচনা শোনা গিয়েছে তাঁর মুখে৷ তার জেরেই সিবিআইয়ের এই পদক্ষেপ বলে ইঙ্গিত কংগ্রেস৷
সর্বশেষ খবর
-
জলে ভেসেই ইউএসজি, রক্ত পরীক্ষা! দুর্গম দ্বীপ থেকে হাসপাতালে নিয়ে আসবে ফ্লোটিং অ্যাম্বুল্যান্স
-
শুধু ব্রাজিল নয়, বিশ্বকাপ মাতানো কেপ ভার্দের বিরুদ্ধেও খেলবে ভারত! মেগা পরিকল্পনা ফেডারেশনের
-
বাতিল নিয়োগ! ‘চাইলে বিয়ে ভাঙতে পারো’, চাকরি হারানোর আশঙ্কায় স্ত্রীকে বললেন ঝাড়খণ্ডের যুবক
-
দেবের ‘দাদাগিরি’তে সজল-কুণাল-মদনের সঙ্গে কৌস্তভ-নওশাদ, শতরূপ কোথায়? প্রোমো দেখে প্রশ্ন নেটপাড়ার
-
চলতি মাসেই গ্রেপ্তার! বিজেপি কর্মী অভিজিৎ খুনে আরও ২ জনের বিরুদ্ধে চার্জগঠন