সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্কঃ প্রয়াত কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী অনিল মাধব দাভে৷ বৃহস্পতিবার সকালে দিল্লিতেই জীবনাবসান হয় তাঁর৷ মৃত্যুকালে বয়স হয়েছিল ৬০ বছর৷ জানা গিয়েছে, গত কয়েকমাস ধরেই অসুস্থ ছিলেন ছিলেন তিনি৷
[প্রয়াত প্রখ্যাত অভিনেত্রী রীমা লাগু]
কেন্দ্রীয় পরিবেশমন্ত্রীমন্ত্রীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়৷ ট্যুইটারে প্রধানমন্ত্রী লিখেছেন, আমার সম্মানীয় সহকর্মী ও বন্ধু অনিল মাধব দাভের আকস্মিক প্রয়াণে স্তম্ভিত৷ একজন নিবেদিতপ্রাণ জনসেবক হিসেবে দাভেজিকে মনে রাখবে দেশ৷ পরিবেশ রক্ষায় বিষয়ে তিনি অত্যন্ত সক্রিয় ছিলেন৷ গতকাল সন্ধ্যা পর্যন্ত আমি অনিল মাধব দাভেজির সঙ্গেই ছিলাম৷ সরকারের বিভিন্ন নীতি নিয়ে আলোচনাও করেছি৷ তাঁর মৃত্যু আমার কাছে ব্যক্তিগত ক্ষতি৷
I was with Anil Madhav Dave ji till late last evening, discussing key policy issues. This demise is a personal loss.
— Narendra Modi (@narendramodi) May 18, 2017
Anil Madhav Dave ji will be remembered as a devoted public servant. He was tremendously passionate towards conserving the environment.
— Narendra Modi (@narendramodi) May 18, 2017
Absolutely shocked by the sudden demise of my friend & a very respected colleague, Environment Minister Anil Madhav Dave ji. My condolences.
— Narendra Modi (@narendramodi) May 18, 2017
শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতিও৷ অনিল মাধব দাভের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি৷
Shocked by sudden demise of Union Environment Minister Shri Anil Dave; deepest condolences to his family & well wishers # PresidentMukherjee
— President of India (@RashtrapatiBhvn) May 18, 2017
১৯৫৬ সালের ৬ জুলাই মধ্যপ্রদেশের বাদনগরে জন্মগ্রহণ করেন অনিল মাধব দাভে৷ ইন্দোরের গুজরাটি কলেজে পড়ার সময়ে জয়প্রকাশ নারায়ণের আদর্শের আকৃষ্ট হয়ে রাজনীতিতে হাতেখড়ি৷ পরবর্তীকালে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘে যোগ দেন তিনি৷ ২০০৯ সালে মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভায় মনোনীত হন অনিল মাধব দাভে৷ দীর্ঘ রাজনৈতিক জীবনে সংসদের বিভিন্ন কমিটির দায়িত্ব সামলেছেন তিনি৷ ২০১৬ সালে কেন্দ্রীয় মন্ত্রিসভা সম্প্রসারণের সময়ে কেন্দ্রীয় পরিবেশমন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী হন অনিল দাভে৷
সর্বশেষ খবর
-
সোনাঝুরির হাট অবৈধ নয়! জীবিকা বাঁচাতে এবার পরিবেশ আদালতের দ্বারস্থ কয়েক হাজার হস্তশিল্পী
-
‘প্রেসিডেন্টের আমন্ত্রণ ফেরানো যায় না’, বিশ্বকাপের মাঝেই ট্রাম্পের সঙ্গে অন্য খেলায় হ্যারি কেন!
-
দেশে ফিরলেই ফাঁসি কার্যকর! হাসিনার প্রত্যাবর্তন-বার্তায় হুঙ্কার বিএনপির
-
গুরুদ্বারে অন্ন পায় নিরন্নরা, বিদেশি অনুদান বিতর্কে স্বর্ণমন্দিরকে বিরাট ‘ছাড়’ ঘোষণা মোদির
-
বাণিজ্য, ক্রিকেট থেকে সন্ত্রাসবাদ, নিউজিল্যান্ডে ‘নতুন ভারত’ অঙ্কন প্রধানমন্ত্রীর, দিলেন ‘মোদি গ্যারান্টি’ও