সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাংবাদিক সেজে পুলিশি ঘেরাটোপের মধ্যে ঢুকে পড়েছিল তিন আততায়ী। তারপরেই কুখ্যাত গ্যাংস্টার আতিক আহমেদকে (Atiq Ahmed) লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালিয়ে চম্পট। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) এহেন ভয়াবহ ঘটনার পরে সাংবাদিকদের সুরক্ষার জন্য বিশেষ পদক্ষেপ করতে চলেছে কেন্দ্র। সূত্র মারফত জানা গিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রক (Ministry of Home Affairs) আলাদা করে নির্দেশিকা জারি করতে চলেছে।
সংবাদসংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, আতিকের হত্যাকাণ্ডের পরেই বিশেষ আলোচনায় বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মূলত তাঁদের পরামর্শেই সাংবাদিকদের জন্য বিশেষ নির্দেশিকা জারি করা হবে। সাংবাদিকদের সুরক্ষা ও নিরাপত্তা বজায় রাখতে বিশেষ পদক্ষেপ করা হবে বলেই সূত্র মারফত জানা গিয়েছে। যদিও ঠিক কী ধরণের নির্দেশিকা জারি করবে কেন্দ্র, সেই নিয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।
[আরও পড়ুন: প্রতীক্ষার অবসান ঘটিয়ে আইপিএলে অভিষেক অর্জুনের, নাইটদের বিরুদ্ধে নেই রোহিত]
প্রসঙ্গত, স্বাস্থ্যপরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার সময়েই গুলিবিদ্ধ হন গ্যাংস্টার আতিক। সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন আতিক, সেই সময়েই বিশাল সংখ্যক পুলিশবাহিনী ও মিডিয়ার সামনেই পরপর গুলি চালায় তিন অভিযুক্ত। চোখের সামনে এহেন ঘটনা দেখে হতবাক হয়ে পড়েন সাংবাদিকরা। তবে সঙ্গে সঙ্গেই ধরা পড়ে যায় তিনজন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, “অন্য সাংবাদিকদের ভিড়েই মিশে ছিল আততায়ীরা। আতিক পৌঁছতেই ক্যামেরা হাতে একজন তাঁর খুব কাছে পৌঁছে যায়। বুম হাতে আরেক ব্যক্তিও এসে যায় আতিকের কাছে। সাংবাদিকদের প্রশ্ন শুরু হতেই তৃতীয় ব্যক্তি গুলি চালাতে শুরু করে। সঙ্গে সঙ্গেই ক্যামেরা ও বুম ফেলে দিয়ে গুলি চালায় বাকি দুই ব্যক্তিও।”
[আরও পড়ুন: হিন্দুত্ব নিয়ে বিতর্কিত মন্তব্যের শাস্তি! ভারতীয় ‘নাগরিকত্ব’ হারালেন অভিনেতা]
সর্বশেষ খবর
-
পুজোর মেনুতে থাকবে মাছ-মাংস! আমিষ ‘আপত্তি’ উড়িয়ে বিশেষ বার্তা দিতে পারেন শুভেন্দু
-
সোহা খাতুনের মুখে সংস্কৃত শ্লোক, গল্পপাঠ তাবাসসুমের! নবদ্বীপের স্কুলে ‘সংস্কৃত দিবসে’র অনন্য ছবি
-
ব্রাজিল ম্যাচ করে উন্নতি হবে ভারতীয় ফুটবলের? সৌরভের সপাট জবাব, ‘ক্রিকেটের থেকে শিখুক…’
-
‘বিগ বস-এর ঘরে…’, কণ্ঠ শুনলেই ঘুম ওড়ে প্রতিযোগীদের! ব্যারিটোন ভয়েসের নেপথ্যে কে?
-
জঙ্গলমহলে এটিএম থেকে ‘মানি ট্রেল’, ৭২ কোটির জালিয়াতিতে বাঁকুড়ায় ধৃত ৭, কিংপিংয়ের খোঁজে পুলিশ