Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৭ আশ্বিন ১৪৩৩
  • রবিবার
  • ৪ অক্টোবর ২০২৬
জঙ্গি

ইদ ও স্বাধীনতা দিবসের মধ্যে জঙ্গি হামলার আশঙ্কা, কাশ্মীরে জারি চরম সতর্কতা

কাশ্মীরের রাস্তায় নিরাপত্তা খতিয়ে দেখতে নেমে পড়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালও।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১০, ২০১৯, ২০:১৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১০, ২০১৯, ২০:১৫

options
link
ইদ ও স্বাধীনতা দিবসের মধ্যে জঙ্গি হামলার আশঙ্কা, কাশ্মীরে জারি চরম সতর্কতা zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইদ ও স্বাধীনতা দিবসের মধ্যে কাশ্মীরের হামলা চালাতে পারে পাকিস্তান মদতপুষ্ট জঙ্গিরা। শনিবার গোয়েন্দা সূত্রে এই খবর মিলতেই চরম সতর্কতা জারি করা হল কাশ্মীরে। কড়া নিরাপত্তার ব্যবস্থা করার পাশাপাশি কাশ্মীরের জেল থেকে প্রায় ৩০ জন বন্দিকে লখনউয়ের জেলে স্থানান্তরিত করা হয়েছে। আগামী ১২ থেকে ১৫ আগস্টের মধ্যে জঙ্গিরা হামলা করতে পারে বলে জানানো হয়েছে গোয়েন্দা সূত্রে।

[আরও পড়ুন: পদত্যাগপত্র ফিরিয়ে নিতে অনুরোধ, কংগ্রেসের বৈঠক থেকে বেরিয়ে গেলেন রাহুল-সোনিয়া]

তবে শুধু কাশ্মীর নয়, উত্তর-পূর্ব ভারতেও জঙ্গি হামলা হতে পারে বলে জানিয়েছেন গোয়েন্দারা। আর এতে শুধু পাকিস্তান নয়, জড়িত থাকতে পারে আফগানিস্তানের কিছু জঙ্গিও। সমুদ্র পথে জঙ্গিরা ভারতে প্রবেশ করতে পারে বলে আগেই সতর্কতা জারি করা হয়েছিল। সেই মোতাবেক দেশের সমুদ্র উপকূলগুলিতে সতর্ক রয়েছে ভারতীয় নৌসেনা। যেকোনও হামলা ঠেকানোর জন্য তারা সবসময় প্রস্তুত রয়েছে বলেও জানানো হয়েছে তাদের তরফে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এদিকে এর মাঝেই কাশ্মীরের পথে ঘুরে বেড়াচ্ছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। ৩৭০ ধারা বাতিলের পর থেকে কাশ্মীরের ঘাঁটি গেড়েছেন তিনি। একদিকে কাশ্মীরিদের কোনও রকম হেনস্তা করতে যেমন সেনাকে নিষেধ করেছেন। অন্যদিকে স্থানীয়দের সঙ্গে খাওয়াদাওয়া করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন। তিনদিন আগে সোপিয়ানের রাস্তায় দেখা গিয়েছিল তাঁকে। আর শনিবার দেখা গেল অনন্তনাগের মেষপালকদের সঙ্গে কথা বলতে। অনন্তনাগের এক পশুবাজারে গাড়ি থেকে নেমে যান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। সেখানে এক পশুপালককে ভেড়ার দাম, ওজন, তাদের কী খাওয়ানো হয় এইসব কথা জিজ্ঞাসা করেন। পাশাপাশি খবর নেন আসন্ন ইদের প্রস্তুতি সম্পর্কে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

[আরও পড়ুন: পদত্যাগপত্র ফিরিয়ে নিতে অনুরোধ, কংগ্রেসের বৈঠক থেকে বেরিয়ে গেলেন রাহুল-সোনিয়া]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.