Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩১ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ১৭ জুলাই ২০২৬

আধার সংযুক্তিকরণের সময়সীমা বাড়াল কেন্দ্র

কতদিন সময় বাড়ানো হল?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১, ২০১৯, ১৯:১৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১, ২০১৯, ১৯:১৭

options
link
আধার সংযুক্তিকরণের সময়সীমা বাড়াল কেন্দ্র zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আধার সংযুক্তিকরণের জন্য বরাদ্দ সময়সীমা বাড়াল কেন্দ্র। বুধবার সুপ্রিম কোর্টকে এই কথা জানিয়েছেন কেন্দ্রের আইনজীবীরা। কোনও সামাজিক প্রকল্পের সুবিধা পেতে এবার আর ৩০ সেপ্টেম্বর নয়, বরং ৩১ ডিসেম্বর, ২০১৭ পর্যন্ত আধারকে সংযুক্ত করা যাবে।

[পাপোশ তৈরির কাজ এড়াতে মাটিতে শুয়ে নাটক ধর্ষক ‘বাবা’র]

আধার নিয়ে একটি মামলার জরুরি ভিত্তিতে শুনানির সময় অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপাল এই বিষয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্রর বেঞ্চের কাছে লিখিতভাবে আবেদন জানিয়েছেন। মামলাকারীদের তরফে আইনজীবী শ্যাম দিভান এই মামলার দ্রুত শুনানির আবেদন জানিয়েছিলেন। কারণ, আগামী ৩০ সেপ্টেম্বরই কোনও সামাজিক প্রকল্পের সুবিধা যেমন ভরতুকি পেতে বাধ্যতামূলক হচ্ছিল আধার।


কেন্দ্রের তরফে কে কে বেণুগোপাল আদালতকে জানিয়েছেন, আরও তিন মাস এই মেয়াদ বাড়ানো হল। ৩০টিরও বেশি সামাজিক প্রকল্পের সুবিধা পেতে আধার বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেয় কেন্দ্র। আগামী নভেম্বরে ফের এই মামলার শুনানি হবে।  এদিকে, সুপ্রিম কোর্টের বিচারপতি দীপক মিশ্র, অমিতাভ রায় ও এ এম খানউইলকরের বেঞ্চ জানিয়েছে, আধার সংক্রান্ত আর একটি মামলার শুনানিও নভেম্বরের প্রথম সপ্তাহে হবে। গোপনীয়তাকে নাগরিকদের মৌলিক অধিকারের তকমা দিয়ে দেশের শীর্ষ আদালত জানায়, আধারের তথ্য কোনওমতেই প্রকাশ্যে আনা যাবে না। তারপরই আধারের ভবিষ্যৎ খানিকটা অনিশ্চিত হয়ে পড়ে। আধারের জন্য নাগরিকদের গোপনীয়তার অধিকার বিঘ্নিত হচ্ছে বলে অভিযোগ ওঠে।

Advertisement

[নারদ নিউজের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন ম্যাথু স্যামুয়েলের]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.