সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আধার সংযুক্তিকরণের জন্য বরাদ্দ সময়সীমা বাড়াল কেন্দ্র। বুধবার সুপ্রিম কোর্টকে এই কথা জানিয়েছেন কেন্দ্রের আইনজীবীরা। কোনও সামাজিক প্রকল্পের সুবিধা পেতে এবার আর ৩০ সেপ্টেম্বর নয়, বরং ৩১ ডিসেম্বর, ২০১৭ পর্যন্ত আধারকে সংযুক্ত করা যাবে।
[পাপোশ তৈরির কাজ এড়াতে মাটিতে শুয়ে নাটক ধর্ষক ‘বাবা’র]
আধার নিয়ে একটি মামলার জরুরি ভিত্তিতে শুনানির সময় অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপাল এই বিষয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্রর বেঞ্চের কাছে লিখিতভাবে আবেদন জানিয়েছেন। মামলাকারীদের তরফে আইনজীবী শ্যাম দিভান এই মামলার দ্রুত শুনানির আবেদন জানিয়েছিলেন। কারণ, আগামী ৩০ সেপ্টেম্বরই কোনও সামাজিক প্রকল্পের সুবিধা যেমন ভরতুকি পেতে বাধ্যতামূলক হচ্ছিল আধার।
কেন্দ্রের তরফে কে কে বেণুগোপাল আদালতকে জানিয়েছেন, আরও তিন মাস এই মেয়াদ বাড়ানো হল। ৩০টিরও বেশি সামাজিক প্রকল্পের সুবিধা পেতে আধার বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেয় কেন্দ্র। আগামী নভেম্বরে ফের এই মামলার শুনানি হবে। এদিকে, সুপ্রিম কোর্টের বিচারপতি দীপক মিশ্র, অমিতাভ রায় ও এ এম খানউইলকরের বেঞ্চ জানিয়েছে, আধার সংক্রান্ত আর একটি মামলার শুনানিও নভেম্বরের প্রথম সপ্তাহে হবে। গোপনীয়তাকে নাগরিকদের মৌলিক অধিকারের তকমা দিয়ে দেশের শীর্ষ আদালত জানায়, আধারের তথ্য কোনওমতেই প্রকাশ্যে আনা যাবে না। তারপরই আধারের ভবিষ্যৎ খানিকটা অনিশ্চিত হয়ে পড়ে। আধারের জন্য নাগরিকদের গোপনীয়তার অধিকার বিঘ্নিত হচ্ছে বলে অভিযোগ ওঠে।
[নারদ নিউজের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন ম্যাথু স্যামুয়েলের]
সর্বশেষ খবর
-
গরিবকে অবহেলা! নিজেদের ‘চিকিৎসক’ বলে পরিচয় দেবেন না, ধর্ষিতার মৃত্যুতে ‘সুপ্রিম’ ভর্ৎসনা
-
এবার কি বিজেপির টিকিটে রাজ্যসভার পথে কোয়েলও? ইঙ্গিতপূর্ণ জবাব শমীকের
-
আমাদের গৃহযুদ্ধে বাবা-মায়ের দেওয়া গল্প বলার পোকাটা জিতে গেল: উজান গঙ্গোপাধ্যায়
-
SIR-এ নাম বাদ পড়া মানে নাগরিকত্ব হারানো নয়, পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
-
বিষবৃক্ষের বাস্তুতন্ত্র, ‘কালচারাল মার্কসিজম’ ভারতের গণতান্ত্রিক ভারসাম্য চূর্ণ করতে চায়