সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “নোট নয় প্রধানমন্ত্রী পাল্টান৷” নোট বাতিল ইস্যুতে ঠিক এই ভাবেই নরেন্দ্র মোদির বিরোধিতায় সরব হলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল৷ নোট বাতিল ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সার্জিক্যাল স্ট্রাইক সাধারণ মানুষের জীবনে সমস্যা ডেকে আনছে৷ টাকার অভাবে জেরবার হচ্ছে সাধারণ মানুষ৷ মূলত এই দাবিতেই মোদির বিরোধিতায় সরব হচ্ছে দেশের বিরোধী রাজনৈতিক দলগুলি৷ কেজরিও তাই বারংবার নানাভাবে মোদিকে আক্রমণ করছেন৷ টুইটারে মোদির বিরুদ্ধে সরব হয়ে এদিন কেজরি কৃষকদের সমস্যাও তুলে ধরেন৷ টুইট করে তিনি বলেন, “মোদির এই সিদ্ধান্তে দরিদ্র কৃষকরা সমস্যার সম্মুখীন হচ্ছেন৷ তাই মোদির উচিত কৃষকদের সুবিধার্থে প্রত্যেকের জন ধন অ্যাকাউন্টে ১০ হাজার টাকা করে ফেলে দেওয়া৷”
প্রসঙ্গত, নোট বাতিল ইস্যুতে মোদির বিরোধিতা করায় কেজরিকে ‘দেশদ্রোহী’ বলে কটাক্ষ করেছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস৷ সেই কথার জবাবেই এদিন এই কথা বলেন কেজরিওয়াল৷
সর্বশেষ খবর
-
ব্রাজিল ম্যাচের আগেই পানামার বিরুদ্ধে নামবে ভারত, দিনক্ষণ জানিয়ে দিল ফেডারেশন
-
ঠিকভাবে উল্লেখ নেই রাস্তার নাম! কলকাতা পুরসভার ওয়ার্ড বিন্যাস নিয়ে ৭ দফা আপত্তি সিপিএমের
-
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, ফিরতে চাইছেন কলকাতায়! কবে ছুটি?
-
দার্জিলিঙে রোপওয়ে, সুন্দরবনে প্রমোদতরী! পর্যটনকে ঢেলে সাজাতে মাস্টার প্ল্যান রাজ্যের
-
আচমকা মস্কোয় অবতরণ করল মার্কিন সেনার বিমান! ঘনাচ্ছে রহস্য, কী বলল ক্রেমলিন?