সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কয়েকদিন ধরেই খবরের শিরোনামে রানি পদ্মাবতী৷ সৌজন্যে, সঞ্জয় লীলা বনশালি ও কর্ণি সেনা৷ একজন রাজপুত ইতিহাসের একটি অধ্যায়কে সেলুলয়েডে তুলে আনতে চাইছেন৷ অন্যদিকে কর্ণি সেনার দাবি, বিকৃত হচ্ছে ইতিহাস৷ তাই নিয়ে ধুন্ধুমার৷ রীতিমতো সরগরম গোটা দেশ৷ কিন্তু কে এই পদ্মাবতী? আদৌ কি তিনি ছিলেন?
বনশালিকে জুতো মারলে ১০ হাজার টাকা ইনাম ঘোষণা বিজেপি নেতার
এ নিয়ে রীতিমতো ধন্দ আছে ইতিহাসবিদদের মধ্যেও৷ পিছনে তাকালে দেখা যাচ্ছে, পদ্মাবতীর কথা প্রথম উঠে আসে মালিক মহম্মদ জায়সি নামে এক আওয়াধি কবির কবিতায় (পদ্মাবৎ)৷ ১৩০৩ খ্রীষ্টাব্দে তুর্কি সুলতান আলাউদ্দিন খিলজি দীর্ঘ যুদ্ধের পর চিত্তোর দখল করেন৷ আর এ কবিতা লেখা হয় তারও ২০০ বছর পর(১৫৪০)৷ পরবর্তীকালে এ কবিতায় কথিত কাহিনিকেই আপন করে নেয় চিত্তোরের মানুষ৷ কী সেই কাহিনি? রানা রতন সিংয়ের স্ত্রী ছিলেন সুন্দরী পদ্মাবতী৷ রানার দরবার থেকে বহিষ্কৃত এক রাজকর্মচারীই সুলতানের কানে রানির সৌন্দর্যের গুণকীর্তন করেন৷ শুনেই মুগ্ধ হন আলাউদ্দিন৷ কোনওভাবে একবার রানিকে দেখেও ফেলেন তিনি৷ আর তারপরই চিত্তোর আক্রমণ৷ আলাউদ্দিন পাকড়াও করে রানা রতন সিংকে৷ পদ্মাবতীর কাছে শর্ত পাঠানো হয়, যদি তিনি সুলতানের সঙ্গে আসেন, তাহলে ছেড়ে দেওযা হবে রানাকে৷ পরিবর্তে রানি ৭০০ সেনা পাঠায় সুলতানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে৷ কিন্তু শেষমেশ পরাজিত হতে হয় রানাকে৷ সুলতানের হাতে তাঁর মৃত্যুও হয়৷ জহরব্রত পালন করেন রানি পদ্মাবতী৷
বনশালির ‘পদ্মাবতী’র বিরুদ্ধে বিক্ষোভে একজোট হিন্দুত্ববাদী সংগঠনগুলি
এই হল রানি পদ্মাবতীর কাহিনি৷ রাজপুতদের কাছে তা অত্যন্ত সম্ভ্রম ও গর্বের৷ এই ঐতিহ্য তাই তাঁরা সংরক্ষণ করে চলেছেন প্রজন্মের পর প্রজন্ম৷ কিন্তু বহু ইতিহাসবিদই রানি পদ্মাবতীর অস্তিত্ব নিয়ে সন্দিগ্ধ৷ কেননা রাজপুত বা সুলতান সাম্রাজ্যের ঐতিহাসিক দস্তাবেজে রানি পদ্মাবতীর কোনও উল্লেখ পাওয়া যায় না৷ এছাড়া জয়সির কবিতা বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে৷ ফলত বদলে বদলে গিয়েছে কাহিনি৷ শেষমেশ যা পাওয়া গিয়েছে তা আদৌ ঐতিহাসিক কিনা তা নিয়ে সন্দেহ আছে৷ ইতিহাসবিদরা এর আগেও জানিয়েছেন, জয়সির কবিতা পুরোটাই প্রতীকী৷ ফলে আদৌ রানি পদ্মাবতী নামে কেউ ছিলেন কিনা, তা নিয়ে খানিকটা সন্দেহ থেকেই যাচ্ছে৷
‘হিন্দু সন্ত্রাস’ আর ‘মিথ’ নয়, বনশালি নিগ্রহে বিস্ফোরক অনুরাগ
সর্বশেষ খবর
-
কিমের দেশে জিনপিং! ইরান-ইউক্রেনে আমেরিকার বিরুদ্ধে ময়দানে নামছে চিন-কোরিয়া?
-
পন্থকে ‘সেন্সার’, তিন নম্বরে কে? আফগান টেস্টের আগে দল নিয়ে ইঙ্গিত গম্ভীরের
-
বিদেশে ঘুরতে গিয়েই ফের কাছাকাছি শাকিব-বুবলি, তৃতীয়বার বাবা হলেন সুপারস্টার! পুত্র না কন্যা এল ঘরে?
-
ব্যান কালচারের হোতা! ‘ইন্ড্রাস্টিকে বরবাদ করেছেন’, স্বরূপ বিশ্বাসের গ্রেপ্তারিতে মুখ খুললেন লকেট
-
কোটি টাকা নিয়েও অভিনয় করেননি! এবার সোহমের বিরুদ্ধে এফআইআর চারু মার্কেট থানায়