সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাঁচির মিশনারিজ অফ চ্যারিটি থেকে শিশুবিক্রি করা হয়েছিল৷ পুলিশের দাবি, নিজে মুখে সেকথা স্বীকার করে নিল অভিযুক্ত সিস্টার কোনসিলিয়া৷ ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে সন্ন্যাসিনীর সেই লিখিত স্বীকারোক্তি। প্রকাশ্যে এসেছে স্বীকারোক্তির ভিডিওটিও৷ শিশুবিক্রির তদন্তে নেমে বড়সড় সাফল্য পেল ঝাড়খণ্ড পুলিশ।
[২৮০ শিশুজন্মের কোনও হদিশ নেই, প্রশ্নের মুখে মাদার টেরিজার সংস্থা]
মিশনারিজ অব চ্যারিটি থেকে শিশুবিক্রির অভিযোগের তদন্তে এক সন্ন্যাসিনী ও এক কর্মচারীকে ৪ দিনের হেফাজতে নিয়েছে ঝাড়খণ্ড পুলিশ। সেই সময় ধৃতদের জেরায় বড়সড় তথ্য পায় পুলিশ৷ তদন্তকারীদের দাবি, জেরার সময়ই শিশুবিক্রির কথা স্বীকার করে সিস্টার কোনসিলিয়া৷ ভিডিওয় দেখা গিয়েছে, সিস্টার কোনসিলিয়া নামে ওই সন্ন্যাসিনী বলছে, ‘‘শিশুবিক্রির কথা কেউ জানতেন না। সে ও করিশ্মা নামে এক মহিলার এই কথা জানা ছিল। এমনকি এই ব্যাপারে কিছু জানতেন না মিশনারিজ অব চ্যারিটি রাঁচির প্রধান সন্ন্যাসিনীও।’’
#WATCH: A nun of Missionaries of Charity says,” I have sold two more babies. I don’t know where they are now.” She is one of the two nuns who was arrested by Ranchi police on charges of child trafficking on July 9. Police say ‘3 out of 4 children have been recovered.’ #Jharkhand pic.twitter.com/V9DO2pQrbW
— ANI (@ANI) July 14, 2018
[মাদার টেরিজা ভণ্ড, হোমে শিশুচুরির ঘটনায় বিস্ফোরক তসলিমা]
শিশু বিক্রির কথা স্বীকার করেছেন আরেক সন্ন্যাসিনীও। অনিমা ইন্দওয়ার নামে ওই সন্ন্যাসিনী জানিয়েছেন, ৫ বছর ধরে মিশনারিজ অব চ্যারিটির সঙ্গে যুক্ত সে। সিস্টার কোনসিলিয়ার সঙ্গে হাত মিলিয়ে একাধিক শিশু বিক্রি করেছেন তিনি। স্বীকারোক্তিতে সিস্টার অনিমা নামে ওই সন্ন্যাসিনী জানিয়েছেন, মোট ৪টি শিশু বিক্রি করেছেন তাঁরা। চারটিই পুত্রসন্তান ছিল। ১ লক্ষ ২০ হাজার টাকাতেও একটি শিশু বিক্রি করেছিলেন তিনি। তার মধ্যে ২০ হাজার টাকা নিজের কাছে রেখে বাকি ১ লক্ষ টাকা সিস্টার কোনসিলিয়াকে তিনি দিয়ে দেন।
[শিশু বিক্রিতে এবার নাম জড়াল মিশনারিজ অফ চ্যারিটিরও]
যদিও সিস্টার কোনসিলিয়ার বিরুদ্ধে এখনও অভিযোগ মানতে রাজি নন তাঁর আইনজীবী। সন্ন্যাসিনীর আইনজীবীর দাবি, তাঁর মক্কেলকে চাপ দিয়ে বয়ান আদায় করেছে পুলিশ।
সর্বশেষ খবর
-
পুরদলেও ফাটল, আইনি জটের আশঙ্কা, মমতার পছন্দে মেয়র বাছতে ‘সই’ দিলেন না অধিকাংশ কাউন্সিলর!
-
ছবির দেশ, কবিতার দেশে রূপকথা! ফরাসি ওপেনে প্রথম গ্র্যান্ড স্ল্যামের স্বাদ জাভেরেভের
-
পাহাড় থেকে সমতল, ফের ভূমিকম্পে কেঁপে উঠল বাংলা! আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় বাসিন্দারা
-
‘একে নেব না, ওকে নেব না বললে হবে না’, বঙ্গে বৃহত্তর হিন্দু ঐক্যের বার্তা বনশলের
-
শ্বাস যন্ত্রে কিছুতেই ফুঁ দিতে পারছেন না মদ্যপ! চড় কষালেন পুলিশকর্মী, ভিডিও ঘিরে বিতর্ক