সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডোকলামে ফের আগ্রাসী ‘ড্রাগন’। বিতর্কিত এলাকায় ফের বাহিনী মোতায়েন করছে লালফৌজ। সোমবার লোকসভায় এমনটাই জানালেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমণ। তাঁর বক্তব্যে রীতিমতো উদ্বেগ ছড়িয়েছে দেশের প্রতিরিক্ষা মহলে।
[লাতিন আমেরিকায় আগ্রাসন বাড়াচ্ছে চিন, সতর্ক মার্কিন গোয়েন্দারা]
২০১৭-তে ডোকলামে সংঘর্ষের দোরগোড়ায় দাঁড়ায় চিন ও ভারত। প্রথমে আস্ফালন করলেও শেষমেষ কূটনৈতিকভাবে চাপে পড়ে পিছিয়ে যায় বেজিং। বিতর্কিত ভারত-চিন-ভুটান সীমান্ত থেকে সরে যায় লালফৌজ। তবে ফের পরিস্থিতি সরগরম হচ্ছে বিতর্কিত অঞ্চলে। এদিন প্রতিরক্ষামন্ত্রী জানান, ডোকলামে ফের বাহিনী মোতায়েন করেছে চিন। তবে সেখানে ঘাঁটি গেড়ে রয়েছে ভারতীয় সেনাবাহিনীও। যদিও সৈন্যসংখ্যা কমিয়েছে উভয় পক্ষই। উদ্বেগ বাড়িয়ে তাঁর সংযোজন, শীতের মরসুমের জন্য তৈরি হচ্ছে লালফৌজ। সেন্ট্রি পোস্ট, সুড়ঙ্গ, হেলিপ্যাড সহ কিছু পরিকাঠামো নির্মাণ করছে তারা। সম্প্রতি এক উপগ্রহ থেকে তোলা বেশ কিছু ছবি ও গোপন রিপোর্টে জানা যায়, ডোকলামে ট্যাঙ্ক, ক্ষেপণাস্ত্র মোতায়েনের পাশাপাশি সাতটি হেলিপ্যাড বানিয়েছে চিন। লোকসভায় এনিয়ে প্রশ্ন করা হলে বর্তমান পরিস্থিতির কথা জানান প্রতিরক্ষামন্ত্রী।
এদিন প্রতিরক্ষামন্ত্রী জানান সীমান্তে পরিস্থিতি স্বাভাবিক রাখতে সমস্ত সম্ভব চেষ্টা করছে ভারত। সীমান্তে মোতায়েন দুই বাহিনীর বৈঠক, ফ্ল্যাগ মিটিং, ভারত-চিন সীমান্ত নিয়ে আলোচনা সংক্রান্ত বৈঠকে পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য, ২০১৭-র জুন মাসে ডোকলামে বিতর্কিত ভূখণ্ডে সড়ক নির্মান শুরু করে চিনা সেনা। ওই কাজে বাধা দেয় ভারত। তারপর টানা ৭৩ দিন ডোকলামে ভারত, চিনের মধ্যে বাহিনী রাখা নিয়ে চলে টানাপোড়েন। সূত্রের খবর, সেবার সাময়িকভাবে পিছু হঠলেও, ফের ডোকলামে সেনা মোতায়েন করেছে চিন। জোর কদমে চলছে পরিকাঠামো নির্মাণের কাজ। পরিস্থিতির গুরুত্ব বোঝাতে সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত গত জানুয়ারিতে বলেন, পাকিস্তানের ওপর থেকে নজর ঘুরিয়ে চিনের দিকে তাকানোর সময় হয়েছে ভারতের।
[চিনকে তুষ্ট করতে দলাই লামার অনুষ্ঠান এড়ানোর খবর ওড়াল বিদেশমন্ত্রক]
সর্বশেষ খবর
-
কিমের দেশে জিনপিং! ইরান-ইউক্রেনে আমেরিকার বিরুদ্ধে ময়দানে নামছে চিন-কোরিয়া?
-
পন্থকে ‘সেন্সার’, তিন নম্বরে কে? আফগান টেস্টের আগে দল নিয়ে ইঙ্গিত গম্ভীরের
-
বিদেশে ঘুরতে গিয়েই ফের কাছাকাছি শাকিব-বুবলি, তৃতীয়বার বাবা হলেন সুপারস্টার! পুত্র না কন্যা এল ঘরে?
-
ব্যান কালচারের হোতা! ‘ইন্ড্রাস্টিকে বরবাদ করেছেন’, স্বরূপ বিশ্বাসের গ্রেপ্তারিতে মুখ খুললেন লকেট
-
কোটি টাকা নিয়েও অভিনয় করেননি! এবার সোহমের বিরুদ্ধে এফআইআর চারু মার্কেট থানায়