সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৮০ ডিগ্রি অবস্থান বদল চিনের৷ যে চিন ২৪ ঘণ্টা আগেও দাবি করেছিল, সিওলের বৈঠকে এনএসজি-তে ভারতের প্রবেশ আলোচনার ‘অ্যাজেন্ডা’ নয়, তারাই বুধবার ভারতের অন্তর্ভুক্তির বিষয়ে ‘গঠনমূলক’ আলোচনা করবে বলে জানাল৷ চিনা বিদেশমন্ত্রকের মুখপাত্র হুয়া চুয়িং সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন, ৪৮ সদস্য বিশিষ্ট পরমাণু ক্লাবে ভারত ও পাকিস্তানের প্রবেশ নিয়ে তিন দফায় ‘আন-অফিসিয়াল’ বৈঠক হয়েছে৷
চিনা বিদেশমন্ত্রক জানিয়েছে, সিওলে অনুষ্ঠিত হতে চলা এনএসজি বৈঠকে পরমাণু ক্লাবে ভারতের প্রবেশ নিয়ে বিস্তারিত আলোচনায় উৎসাহী বেজিং৷ বেজিংয়ের দাবি, সদস্য দেশগুলি মুখোমুখি বৈঠকে বসলে তবেই এই সমস্যার সমাধান খুঁজে পাওয়া যাবে৷ যদিও চিনা বিদেশমন্ত্রক এদিনও জানিয়ে দিয়েছে, এনএসজি-তে ভারতের অন্তর্ভুক্তি সিওলের বৈঠকের একমাত্র আলোচ্য বিষয় নয়! পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তিতে(এনপিটি) স্বাক্ষর না করলে কোনও দেশের এনএসজি-তে প্রবেশ নিয়ে সিওলে আলোচনা সম্ভব নয়৷ ভারত অবশ্য এনপিটি-তে স্বাক্ষর করার কোনও লক্ষণই এদিনও দেখায়নি৷ চিনের বক্তব্য, আলোচনার দ্বার তখনই খোলা সম্ভব যখন ভারত নিয়ম মেনে এনপিটি-তে স্বাক্ষর করবে৷
সর্বশেষ খবর
-
রাতভর দুই ছাত্র সংগঠনের সংঘর্ষ, ধুন্ধুমার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, আহত একাধিক
-
প্রায় ৬৯ হাজার কর্মসংস্থানের ‘দিশা’, ৩৩ শিল্প ইউনিটকে জমি দেবে রাজ্য
-
বেনিয়মই নিয়ম, শরিকি দ্বন্দ্বে হোটেল-রেস্তরাঁয় নানা ভাগ
-
১ কোটি পুরস্কার, প্রাক্তনদের মাসিক অনুদান! ক্রীড়ায় বাংলার উন্নতিতে বিরাট সিদ্ধান্ত শুভেন্দু সরকারের
-
ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত বিক্রি! এক সপ্তাহে তদন্ত শেষের নির্দেশ হাই কোর্টের