Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬

ভারতের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে ভুয়ো ভিডিও প্রকাশ চিনা মিডিয়ার

এই ভিডিও দেখলে আপনিও রেগে যাবেন!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৪, ২০১৯, ১৮:৪৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৪, ২০১৯, ১৮:৪৭

options
link
ভারতের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে ভুয়ো ভিডিও প্রকাশ চিনা মিডিয়ার zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিকিমের কাছে ডোকলাম সীমান্ত নিয়ে ভারতের সঙ্গে চিনের দ্বৈরথ প্রতিদিন যেন বেড়েই চলেছে। দুই দেশের মধ্যে বাগযুদ্ধ যেমন বাড়ছে, তেমনই পাল্লা দিয়ে বাড়ছে উত্তেজনার পারদ। স্বাধীনতা দিবসে দুই দেশের সেনাই অল্পবিস্তর হাতাহাতিতে জড়িয়েছিলেন। কিন্তু এবার যেন ভারতীয়দের ধৈর্যের সব সীমা ভেঙে দিল বেজিং। চিনা সরকারি মিডিয়া একটি ভুয়ো ভিডিও দেখিয়ে ভারত ও ভারতীয় সেনাকে ঠাট্টা করল। তাও আবার এমনই এক খেলো মেজাজে, যা দেখে অধিকাংশ ভারতীয়ই রাগে ও ক্ষোভে ফেটে পড়েছেন।

[বোরখা নিষিদ্ধ করার দাবিতে এ কী করলেন এই মহিলা সাংসদ!]

কিন্তু ঠিক কী করেছে চিনা মিডিয়া?

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

চিনের সরকারি মিডিয়া ‘শিনহুয়া’ তাদের ইংরেজি ভাষার টুইটার হ্যান্ডেলে ভিডিওটি পোস্ট করেছে। ওই ভিডিওয় এক চিনা উপস্থাপিকা ভারতীয় ফৌজদের নিয়ে কার্যত ঠাট্টা করেন। ভারতের বিরুদ্ধে সরাসরি অনুপ্রবেশ, প্রতিবেশী রাষ্ট্রের ভূখণ্ডে ঢুকে ভাঙচুর ও আন্তর্জাতিক আইনভঙ্গের অভিযোগ তোলেন ওই উপস্থাপিকা। চিনে স্বাধীন মিডিয়ার কোনও অস্তিত্ব নেই। বস্তুত সে দেশের সবক’টি মিডিয়াই কমিউনিস্ট সরকারের মুখপত্র। মনে করা হচ্ছে, ওই ভিডিওটি আপলোড করার পিছনে চিনা সরকারের প্রত্যক্ষ মদত রয়েছে। চিনা ভূখণ্ডে অনুপ্রবেশ ছাড়াও ভারতের বিরুদ্ধে মোট ৭টি ‘পাপ’ করার অভিযোগ তুলেছে বেজিং।

[যুদ্ধের আশঙ্কায় মধ্যপ্রাচ্যে ঢেলে সাজছে মার্কিন সামরিক ঘাঁটি]

শুধু ভারতই নয়, তিন মিনিটের ওই ভিডিওয় ভারতের একাধিক জাতি, সম্প্রদায় ও নেতাদের নিয়েও পরোক্ষভাবে ঠাট্টা করা হয়েছে। ভারতের সাহায্য নিয়ে ভুটান সরকার নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছে বলেও অভিযোগ চিনা মিডিয়ার। এক চিনা অভিনেতাকে ‘শিখ’ সাজিয়ে তাঁর মুখেও কিছু সংলাপ বসানো হয়েছে। দেশের প্রতিরক্ষা বিশেষজ্ঞরা এই ভিডিওকে লালফৌজের সনাতন ‘থ্রি ওয়ারফেয়ার স্ট্র্যাটেজি’ বলে মনে করছে। মিডিয়া, মনঃস্তাত্বিক ও আইনি পথে ভারতকে পরাস্ত করার চেষ্টায় কোনও কসুর রাখছে না চিনা সেনাকর্তারা। যদিও ভারত এই ভিডিওকে একেবারেই গুরুত্ব দিতে নারাজ। কিন্তু ভারতীয় নেটিজেনরা এই ভিডিওর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন।

দেখুন সেই ভিডিও:

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.