সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শ্রদ্ধা ওয়ালকারকে (Shraddha Walkar) খুনের নৃশংসতায় চমকে গিয়েছিল গোটা দেশ। এবার ফের দিল্লিতে (Delhi) শ্রদ্ধা কাণ্ডের ছায়া। পূর্ব দিল্লির গীতা কলোনির কাছে একটি ফ্লাইওভারের পাশে মিলল এক মহিলার খণ্ডিত দেহাংশ। পুলিশ তদন্ত শুরু করেছে।
বুধবার সকালে ৯টা ১৫ মিনিট নাগাদ পুলিশের কাছে খবর আসে। সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছয় পুলিশ। দেখা যায় ফ্লাইওভারের আশপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কোনও মহিলার বিভিন্ন দেহাংশ। নৃশংস এই দৃশ্য দেখে শিউরে উঠছেন প্রত্যক্ষদর্শীরা। এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। তবে এখনও এই ঘটনায় বিস্তারিত কোনও তথ্য পুলিশের হাতে আসেনি বলেই জানা যাচ্ছে।
[আরও পড়ুন: বহু বুথে বাতিল তৃণমূলের ভোট, নেপথ্য সরকারি কর্মীদের কারসাজি? উঠছে প্রশ্ন]
গত বছর শ্রদ্ধা হত্যাকাণ্ডে (Delhi Murder) আতঙ্ক ছড়িয়েছিল দেশজুড়ে। শ্রদ্ধাকে গলা টিপে খুন করেছিলেন বলে অভিযোগ উঠেছিল তাঁরই লিভ ইন পার্টনার আফতাব পুনাওয়ালার বিরুদ্ধে। প্রেমিকার দেহ ৩৫ টুকরো করে ফ্রিজে রেখে দিয়েছিলেন তিনি। আরও অভিযোগ, ১৮ দিন ধরে আশপাশের জঙ্গলে ফেলে এসেছিলেন দেহাংশগুলি। গ্রেপ্তারির পর পুলিশকে জঙ্গলে নিয়ে গিয়েছিল আফতাবকে। সেখান থেকে উদ্ধার হয়েছিল দেহাংশ। যা শ্রদ্ধারই স্পষ্ট হয় ফরেনসিক রিপোর্টে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শ্রদ্ধার বাবার ডিএনএ-র নমুনা সংগ্রহ করে তার সঙ্গে মিলিয়ে দেখা হয়েছিল জঙ্গল থেকে উদ্ধার হওয়া হাড়গোড়গুলিকে।
[আরও পড়ুন: কয়লা পাচার মামলায় ফের মলয় ঘটককে তলব ইডি’র, দিল্লি যাবেন মন্ত্রী?]
সর্বশেষ খবর
-
‘একা হয়ে পড়েছিলাম’, ইডি তলব প্রসঙ্গে বলতে গিয়ে কেঁদে ভাসালেন নোরা
-
হড়পা বানে মৃত্যুমিছিল, নেপালে একতা চাইছেন ‘ভারতবিদ্বেষী’ বলেন্দ্র! নয়াদিল্লির পাঠানো ত্রাণ নেবেন?
-
যজ্ঞেই শয়তান তাড়ানোর কথা বলে ‘শ্লীলতাহানি’, গয়না নিয়ে উধাও সঙ্গিনী-সহ তান্ত্রিক
-
হড়পা বানে আটকে কৈলাসযাত্রী শিষ্যরা, বিধ্বস্ত নেপালে উদ্ধারকাজে নামতে চান সদগুরু!
-
রাজ্যে উড়ল প্যালেস্তাইনের পতাকা! ‘জাতীয় মর্যাদার সঙ্গে আপস নয়’, কড়া বার্তা শুভেন্দুর