Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

নোট বাতিলের সমাধানে এগিয়ে এল চার্চ, খুলে দিল দানপাত্র

কে কত টাকা নিয়ে যাচ্ছেন তার হিসেবও রাখছে না চার্চ কর্তৃপক্ষ৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১৫, ২০১৬, ১৫:৫৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১৫, ২০১৬, ১৫:৫৩

options
link
নোট বাতিলের সমাধানে এগিয়ে এল চার্চ, খুলে দিল দানপাত্র zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চাহিদা বেশি, জোগান কম৷ ফল, লম্বা লাইনে দাঁড়িয়ে হাপিত্যেশ৷ তাও কারও কপালে টাকা জুটছে, আবার কাউকে শূন্য হাতেই ফিরতে হচ্ছে৷ গ্রামাঞ্চলের সমস্যা আরও বড়৷ নুন আনতে যাঁদের পান্তা ফুরায়, ব্যাঙ্ক অ্যাকাউন্টের খোঁজখবর তাঁরা রাখবেন কেমন করে? কেমন করেই বা জানবেন এটিএম, মাইক্রো এটিএম-এর ব্যাপার-স্যাপার?

এই সমস্যার সমাধানেই এগিয়ে এল কেরলের থেভাক্কলের সেন্ট মার্টিন ডি পোরেস চার্চ৷ খুলে দেওয়া হয়েছে চার্চের দুটি দানপাত্র৷ যাতে নোট বাতিলের সমস্যায় জর্জরিত গরিব মানুষগুলি নিজেদের প্রয়োজনমতো টাকা তুলে নিয়ে যেতে পারেন৷ রবিবার থেকেই খুলে দেওয়া হয়েছে এই দানপাত্র৷ আশেপাশের গ্রাম থেকে মানুষ এসে প্রয়োজনমতো অর্থ নিয়ে যাচ্ছেন৷

Advertisement

কে কত টাকা নিয়ে যাচ্ছেন তার হিসেবও রাখছে না চার্চ কর্তৃপক্ষ৷ চার্চের ফাদার জিমি পুচাক্কড়ের কথায়, মানুষের টাকা মানুষের প্রয়োজনেই লাগছে৷ এতে আবার হিসেব নেওয়ার কী আছে? চার্চের আশেপাশে প্রায় ২০০ পরিবার বাস করে৷ যাদের অনেকেই এই ব্যবস্থার দ্বারা উপকৃত হয়েছেন৷ গ্রামবাসীদের কাছে এই প্রাপ্তি ঈশ্বরের আশীর্বাদের চাইতে কোনও অংশে কম নয়৷

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.