হেমন্ত মৈথিল, লখনউ: নভেম্বরের প্রথম সোমবারে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ‘জনতা দর্শন’ করলেন। তিনি বিভিন্ন জেলার নাগরিকদের সঙ্গে সরাসরি কথা বলেন। প্রায় ৬০ জন ব্যক্তি মুখ্যমন্ত্রীকে সরাসরি তাঁদের সমস্যার কথা জানাবার সুযোগ পেলেন।
মুখ্যমন্ত্রী আধিকারিকদের কড়া নির্দেশ দিয়েছেন। একটি নির্দিষ্ট সময়ের মধ্যে সকল অভিযোগের দ্রুত নিষ্পত্তি করতে হবে। অভিযোগকারীকে অবশ্যই গৃহীত সিদ্ধান্তের বিষয়ে জানাতে হবে। তিনি জোর দিয়ে বলেন, প্রতিটি নাগরিকের নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করাই সরকারের প্রধান কাজ।
এদিনের জনতা দর্শনে পুলিশের কাজ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন অনেকে। বিশেষত চুরি হওয়া জিনিস উদ্ধার না হওয়ায় বেশ কিছু অভিযোগ জমা পড়ে। এছাড়াও জমির দখল সংক্রান্ত একটি অভিযোগ মুখ্যমন্ত্রীর নজরে আসে। তিনি অবিলম্বে সেটির তদন্ত ও দখল সরানোর নির্দেশ দেন।
চিকিৎসার জন্য আর্থিক সাহায্যের আবেদন এলে মুখ্যমন্ত্রী আশ্বাস দেন। তিনি বলেন, “হাসপাতাল থেকে খরচের হিসেব নিন এবং আমাদের কাছে পাঠান। টাকার অভাবে কারও চিকিৎসা বন্ধ হবে না। সরকার সবসময় অভাবী মানুষের পাশে আছে।”
কথা বলার সময় মুখ্যমন্ত্রী শিশুদের সঙ্গেও দেখা করেন। তিনি স্নেহার্শীবাদ করে শিশুদের মাথায় হাত বুলিয়ে দেন। এমনকী বাচ্চাদের হাতে তুলে দেন চকোলেট। তিনি তাদের বলেন, “মন দিয়ে পড়াশোনা করো, খেলাধুলো করো, এবং পরিবার ও দেশের মুখ উজ্জ্বল করো।”
সর্বশেষ খবর
-
হড়পা বানে মৃত্যুমিছিল, নেপালে একতা চাইছেন ‘ভারতবিদ্বেষী’ বলেন্দ্র! নয়াদিল্লির পাঠানো ত্রাণ নেবেন?
-
যজ্ঞেই শয়তান তাড়ানোর কথা বলে ‘শ্লীলতাহানি’, গয়না নিয়ে উধাও সঙ্গিনী-সহ তান্ত্রিক
-
হড়পা বানে আটকে কৈলাসযাত্রী শিষ্যরা, বিধ্বস্ত নেপালে উদ্ধারকাজে নামতে চান সদগুরু!
-
রাজ্যে উড়ল প্যালেস্তাইনের পতাকা! ‘জাতীয় মর্যাদার সঙ্গে আপস নয়’, কড়া বার্তা শুভেন্দুর
-
হাতে হাত, রংমিলান্তি পোশাক, ফের একফ্রেমে রাজ-শুভশ্রীকে দেখে শান্তি ভক্তদের