Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৬ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৩ সেপ্টেম্বর ২০২৬
CJP Protest

আরশোলাদের সংসদ অভিযানের অনুমতি নেই! দিল্লি পুলিশ বলল, ‘বিক্ষোভ কর্মসূচিও অবৈধ’

পুলিশের দাবি অনুযায়ী, যন্তর মন্তরে একদিনের কর্মসূচির জন্য অনুমতি নিয়েছিল ককরোচ পার্টি। কিন্তু তারপর থেকে সম্পূর্ণ অবৈধভাবে ওখানে কর্মসূচি পালন করা হচ্ছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৯, ২০২৬, ২০:১৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৯, ২০২৬, ২০:১৯

options
link
আরশোলাদের সংসদ অভিযানের অনুমতি নেই! দিল্লি পুলিশ বলল, ‘বিক্ষোভ কর্মসূচিও অবৈধ’ zoom
নিটে প্রশ্নফাঁসের প্রতিবাদে ককরোচ জনতা পার্টির আন্দোলন দিল্লির যন্তরমন্তরে, ফাইল ছবি
Advertisement

সোমে বাদল অধিবেশনের প্রথম দিনে সংসদ অভিযানের ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি) (CJP)। তবে এই অভিযানের অনুমতি দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দিল দিল্লি পুলিশ। শুধু তাই নয়, যন্তর মন্তরে যে অনশন কর্মসূচি চালাচ্ছে সিজেপি, তাকেও অবৈধ বলে জানিয়ে দিল পুলিশ। বলার অপেক্ষা রাখে না দিল্লি পুলিশের এহেন বিবৃতি সামনে আসার পর আরশোলাদের সংসদ অভিযান এখন বড়সড় প্রশ্নের মুখে।

শনিবার দিল্লি পুলিশের তরফে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে, আগামী ২০ জুলাই সংসদ অভিযানের জন্য সিজেপির তরফে পুলিশের কাছে কোনও অনুমতি চাওয়া হয়নি। যদি অনুমতি চাওয়াও হয় তবে পুলিশের তরফে সেই অনুমতি দেওয়া হবে না। দিল্লির এক পুলিশ কর্তা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মিছিল সংসদের দিকে এগোলে তা থামিয়ে দেওয়া হবে। সংসদ এবং তার আশপাশের এলাকা উচ্চপর্যায়ের নিরাপত্তার মধ্যে পড়ে। ফলে এখানে কোনও রকম কর্মসূচি আইনশৃঙ্খলার জন্য ঝুঁকিপূর্ণ। পাশাপাশি এই সময় যানজটের সম্ভাবনাও থাকে ফলে সংসদ অভিযানের মতো কোনও কর্মসূচির অনুমতি দেওয়া হবে না। ওই পথে যে কোনও মিছিল থামিয়ে দেওয়াই হবে পুলিশে দায়িত্ব।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

২০ জুলাই অভিযানের অনুমতি দেওয়া হবে না বলে জানিয়ে দিল দিল্লি পুলিশ। এছাড়া যন্তর মন্তরে যে অনশন কর্মসূচি চালাচ্ছে সিজেপি, তাকেও অবৈধ বলে জানিয়ে দিল পুলিশ।

শুধু তাই নয়, যন্তর মন্তরে সিজেপির যে কর্মসূচি চলছে তাকেও ‘অবৈধ’ বলে জানিয়ে দিয়েছে দিল্লি পুলিশ। পুলিশের দাবি অনুযায়ী, যন্তর মন্তরে একদিনের কর্মসূচির জন্য অনুমতি নিয়েছিল ককরোচ পার্টি। কিন্তু তারপর থেকে সম্পূর্ণ অবৈধভাবে ওখানে কর্মসূচি পালন করা হচ্ছে। নতুন করে সিজেপির তরফে আর কোনও অনুমতি নেওয়া হয়নি। তবে ২০ জুলাইয়ের কর্মসূচি প্রসঙ্গে সিজেপির তরফে জানানো হয়েছে, লিখিতভাবে অনুমতি না চাওয়া হলেও বিষয়টি আগেই পুলিশকে জানানো হয়েছিল। পুলিশ আমাদের মিছিল ও কর্মসূচি সম্পর্কে অবগত। দিল্লির পুলিশ প্রধানের কার্যালয়ে গিয়ে বিষয়টি জানিয়ে এসেছেন তাঁদের সদস্যরা

এদিকে জানা যাচ্ছে, কর্মসূচি রুখতে সাজো সাজো রব দিল্লি পুলিশের। যন্তর মন্তর চত্বরে এবং ভিতরে র‍্যাপিড অ্যাকশন ফোর্সের ইউনিট-সহ ১০০ জনেরও বেশি নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, শনি ও রবিবার ২০০ জন নিরাপত্তারক্ষী মোতায়েন করা হবে, সোমবারের মিছিলের আটকাতে অতিরিক্ত ইউনিট ও আধাসামরিক বাহিনীকে তলব করা হবে এবং চত্বরটির চারপাশে অতিরিক্ত পুলিশের ভ্যান রাখা হয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.