Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬

দাড়ি না কাটলে আত্মহত্যার হুমকি স্ত্রী’র, বিড়ম্বনায় মৌলবি

শাহরুখ, সলমনদের মতো ক্লিন শেভেন পুরুষ পছন্দ স্ত্রীর, তাই এই আবদার?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৯, ২০১৬, ১২:৫৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৯, ২০১৬, ১২:৫৪

options
link
দাড়ি না কাটলে আত্মহত্যার হুমকি স্ত্রী’র, বিড়ম্বনায় মৌলবি zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দাঁড়ি মাঝির দাড়ি সুকুমার রায়ের যতই পছন্দ হোক, দাড়ির বিড়ম্বনায় পড়ে জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে আরশাদ বদরুদ্দিনের৷ ৩৮ বছরের বদরুদ্দিন একজন মৌলবি৷ স্ত্রী ও চার সন্তান নিয়ে সংসার৷ কিন্তু, সংসারে শান্তি নেই শুধু স্ত্রী’র এক আবদারে৷ আবদার, দাড়ি কেটে ফেলতে হবে তাঁকে৷ না হলে সন্তানদের বিষ খাইয়ে নিজেও আত্মহত্যা করবেন বলে হুমকি দিয়েছেন আরশাদের স্ত্রী সাহানা৷

পুরো ঘটনার বিবরণ জানিয়ে স্থানীয় জেলাশাসককে একটি লম্বা চিঠি লিখেছেন আরশাদ৷ যাতে তিনি বলেছেন, ২০০১ সালে উত্তরপ্রদেশের হাপুর জেলার সাহানার সঙ্গে বিয়ে হয় তাঁর৷ বিয়ের পর থেকেই তাঁকে দাড়ি কাটার জন্য জোর করতে থাকে সাহানা৷ কারণ শাহরুখ, সলমনদের মতো ক্লিন শেভেন মুখই পছন্দ তাঁর৷ মৌলবি হওয়ার কারণে এই কাজ তাঁর পক্ষে করা সম্ভব নয় বলে সাহানাকে বোঝাবার অনেক চেষ্টা করেছেন৷ কিন্তু, সাহানা এত বছর পরেও জেদ ছাড়েনি৷ কথায় কথায় মৃত্যুর হুমকি তো দেয়ই, ফোনে অন্য পুরুষের সঙ্গেও চ্যাট করে বলে অভিযোগ আরশাদের৷

Advertisement

চলতি বছরের ইদেও তাঁকে দাড়ি নিয়ে খোঁটা দিয়েছেন সাহানা৷ এমনকী বাচ্চাদের ও নিজের জন্য আধুনিক পোশাক কিনবেন বলেও জেদ ধরেছিলেন৷ আরশাদ বারণ করায় ঘরের দরজা বন্ধ করে নাকি গলায় ফাঁসও লাগাতে গিয়েছিলেন৷ কোনওক্রমে তাঁকে বাঁচাতে পেরেছেন বদরুদ্দিন৷ এবারে নিজে বাঁচার আশায় জেলা শাসকের দরবারে আর্জি জানিয়েছেন তিনি৷ বদরুদ্দিনের একটাই ভয়, সাহানা কিছু একটা করে ফেললে তাঁর উপরে যেন তার দায় না বর্তায়৷ জেলাশাসকের তরফে জানানো হয়েছে, স্থানীয় এসএসপি-কে পাঠানো হয়েছে আরশাদের অভিযোগ৷ সত্যতা যাচাই করার ভার তাঁদেরই৷

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.