Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৬ আষাঢ় ১৪৩৩
  • সোমবার
  • ২২ জুন ২০২৬
Delhi

ভরা গ্রীষ্মে ‘অকাল শীত’! কুয়াশায় মুখ ঢাকল দিল্লি

কেন আচমকাই এই পতন পারদের?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৪, ২০২৩, ১৬:৫৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৪, ২০২৩, ১৬:৫৮

options
link
ভরা গ্রীষ্মে ‘অকাল শীত’! কুয়াশায় মুখ ঢাকল দিল্লি zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভরা গ্রীষ্মে কুয়াশায় ঢাকল দিল্লি (Delhi)। একলাফে তাপমাত্রা নেমে গেল ১৫.৮ ডিগ্রি সেলসিয়াসে। গত মাসেই তাপপ্রবাহের কবলে পড়েছিল উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলি। এই পরিস্থিতিতে আচমকাই একেবারে উলটো ছবি রাজধানীতে। স্বাভাবিকের থেকে ৯ ডিগ্রি নেমে গেল তাপমাত্রা। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত হয়েছে ২৯.৭ মিমি। আগামী কয়েকদিন এরকমই চলবে বলে জানাচ্ছে হাওয়া অফিস।

বৃহস্পতিবার সকালে ঘুম ভেঙে অবাক হয়ে যান রাজধানীর বাসিন্দারা। দেখা যায় চারদিকে কুয়াশার আস্তরণ! ঠান্ডায় মোটা পোশাক ছাড়া রাস্তায় বেরনো দায়! আবহাওয়া দপ্তর জানাচ্ছে, ২০০৯ সাল থেকে ধরলে এটাই শীতলতম মে। মে মাসের সর্বনিম্ন তাপমাত্রা অবশ্য ১৫.১ ডিগ্রি সেলসিয়াস। এই রেকর্ড ১৯৬৯ সালের। সেই রেকর্ড এবার ভেঙে যায় কিনা সেটাই দেখার।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: রাজ্যের পর্যবেক্ষক থাকাকালীন ধর্ষণের অভিযোগ, সুপ্রিম কোর্টে ধাক্কা কৈলাস বিজয়বর্গীয়র]

মে মাসই দিল্লির উষ্ণতম মাস। গড়ে ৩৯ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করে তাপমাত্রা। সেই জায়গায় এবার একেবারে ভিন্ন ছবি। জানা যাচ্ছে, পশ্চিমী ঝঞ্ঝার কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। এখনও পর্যন্ত এই মাসে বৃষ্টি হয়েছে ৪৫.৭ মিমি। যা অন্য সময়ের গড় বৃষ্টিকে (৩০.৭ মিমি) ছাপিয়ে গিয়েছে এর মধ্যেই।

[আরও পড়ুন: নিয়োগ দুর্নীতির মূল পাণ্ডা মানিক, সুপ্রিম কোর্টে একের পর এক বিস্ফোরক অভিযোগ সিবিআইয়ের]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.