সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জাতীয় প্রতীকের অপব্যবহারের অভিযোগে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও ফেসবুক কর্তা-সহ আরও তিন প্রভাবশালীর বিরুদ্ধে মামলা দায়ের উত্তরপ্রদেশ আদালতে৷ অনুমতি ছাড়া জাতীয় প্রতীক ব্যবহার করে প্রভাব খাটানোর অভিযোগ সংক্রান্ত মামলা আদালতে গৃহীত হয়েছে বলেও সংবাদ সংস্থা সূত্রে খবর৷
[লেভেল ক্রসিংয়ে ট্রাকের ধাক্কা রাজধানী এক্সপ্রেসে, জখম বেশ কয়েকজন যাত্রী]
তথ্য পাচারের অভিযোগের রেশ কাটতে না কাটতেই অনুমতি ছাড়া জাতীয় প্রতীক ব্যবহারের দায়ে চূড়ান্ত বিড়ম্বনায় ফেসবুকের সিইও মার্ক জুকারবার্গ৷ শুধু বিড়ম্বনায় নয়, এবার আইনি জটেও পড়তে চলেছেন ফেসবুক কর্তা৷ ভারতীয় জাতীয় প্রতীক ব্যবহারের অভিযোগে মার্ক জুকারবার্গের বিরুদ্ধে উত্তরপ্রদেশ আদালতে দায়ের অবমাননার মামলা৷ এছাড়াও, একই অভিযোগে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধেও অনুমতি ছাড়া জাতীয় প্রতীক ব্যবহারের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে৷
[প্রাণনাশের হুমকি দিয়ে দিনের পর দিন বোনকে ধর্ষণ দুই দাদার]
আদালত সূত্রে খবর, ইতিমধ্যেই রামনাথ কোবিন্দ, নরেন্দ্র মোদি ও মার্ক জুকারবার্গ-সহ ফেসবুক সিওও শেরিল স্যান্ডবার্গ, চিফ প্রোডাক্ট অফিসার ক্রিস কক্স ও ফেসবুক ইন্ডিয়া হেড অজিত মোহনের বিরুদ্ধে আইনজীবী ওমকারের দায়ের করা মামলা গৃহীত হয়েছে৷ আগামী ১২ নভেম্বর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আনন্দ প্রকাশ সিংয়ের বেঞ্চে মামলার শুনানি হওয়ার কথা৷
মামলাকারী আইনজীবীর দাবি, সরকারি ভাবে কোনও অনুমতি না নিয়েই নাকি জাতীয় প্রতীক সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করা হয়েছে৷ এমনিতেই, জাতীয় প্রতীক ব্যবহার নিয়ে আইনি কড়াকড়ি রয়েছে৷ অভিযোগ, আইনি বিধিনিষেধ উড়িয়ে সোশ্যাল মিডিয়া ও ব্যক্তিগত রাইটিং প্যাড ব্যবহারের করেছেন তাঁরা৷ মামলাকারী আইনজীবীর দাবি, জাতীয় প্রতীক ব্যবহার করে মামলায় দায়ের হওয়া ব্যক্তিরা নিজেদের প্রভাব খাটানোর চেষ্টা করেছেন৷ আর এতেই খর্ব হয়েছে দেশের মর্যাদা৷
সর্বশেষ খবর
-
বন্যায় কাঁদছে অসম! এখনও ক্ষতিগ্রস্ত লক্ষাধিক মানুষ, ১১ হাজার হেক্টর কৃষিজমি জলমগ্ন, মৃত ১০০
-
পরমাণু চুক্তি নিয়ে সুর নরম, ইরান হরমুজে খুলে দিলেই নিষ্ফলা যুদ্ধে ইতি টানবেন ট্রাম্প!
-
মোটা মাইনের চাকরির টোপ দিয়ে কলকাতার যুবকদের উজবেকিস্তানে ‘পাচার’, তারপর…
-
রাজারহাটের অভিজাত আবাসনে পানীয় জলদূষণ! অসুস্থ বহু বাসিন্দা, তুমুল উত্তেজনা এলাকায়
-
অটো চালিয়ে অসুস্থকে বিনামূল্যে পৌঁছে দেন হাসপাতালে, ভাইরাল গভীর রাতের ‘শেরনি’