সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কন্ডোমের বিজ্ঞাপন ঘিরে ফের চর্চায় দিল্লি মেট্রো (Delhi Metro)। মহিলা আসনের পাশে কেন এই বিজ্ঞাপন, তা নিয়ে টুইটে ক্ষোভ উগরে দিয়েছেন অনেকে। কেউ আবার সপক্ষে যুক্তি দিয়েছেন। যদিও মেট্রোর তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই সরানো হয়েছে ওই বিজ্ঞাপন।
বিষয়টা ঠিক কী? সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে একটি ছবি। সেখানে দেখা যাচ্ছে, মেট্রোর মহিলা আসনে বসে কয়েকজন। তাঁদের পিছনে একটি কন্ডোমের বিজ্ঞাপন। DMRC কে ট্যাগ করে সেই ছবি টুইট করে কেউ লেখেন,”দ্রুত পদক্ষেপ করুন।” কেউ আবার লেখেন, “দিল্লি মেট্রো.. খুব প্রগতিশীল হয়ে উঠেছে। মহিলা আসনের পিছনে কন্ডোমের বিজ্ঞাপন কেন? এটা আপনাদের দোষ নয়। কিন্তু জানা উচিৎ, এই দেশে দিনের বেলা টিভিতে ও কন্ডোমের বিজ্ঞাপন দেখানো নিষিদ্ধ।”
[আরও পড়ুন: অনুব্রতর গ্রেপ্তারির পর থেকেই থমথমে বীরভূম, বন্ধ জেলা তৃণমূল নেতাদের ফোন, অনেকে নিরুত্তর]
কেউ আবার এতে বিতর্কের কিছুই খুঁজে পাননি। একদল টুইটে লিখেছেন, “সমস্যাটা কোথায়? এরকম কোনও নিয়ম নেই।” সব মিলিয়ে কন্ডোমের বিজ্ঞাপনকে কেন্দ্র করে জোর চর্চা চলছে। যদিও ইতিমধ্যেই দিল্লি মেট্রোর তরফে জানানো হয়েছে, ওই বিজ্ঞাপনটি পুরনো এবং তা আগেই সরানো হয়েছে।
ओह Delhi Metro …. आप तो काफी प्रोग्रेसिव हो गए हैं? महिलाओं की सीट के ऊपर Condom के Ad? आपकी कोई गलती नहीं है…. लेकिन आपको पता होना चाहिए कि यह वह देश है जहां दिन में टीवी पर कंडोम के विज्ञापन नहीं दिखाने के नियम हैं…. ध्यान रखिए… pic.twitter.com/W9YE93tWEQ
— Abhishek Anand🇮🇳 (@TweetAbhishekA) August 11, 2022
Oh bhai, kaun se yug me ji rahe ho
— Makar Gupta 🐋 (@MAKARDHWAJ) August 11, 2022
[আরও পড়ুন: এবার অনুব্রতকে ‘বেডরেস্টে’র পরামর্শ দেওয়া চিকিৎসক চন্দ্রনাথ অধিকারীর বাড়িতে হানা সিবিআইয়ের]
সর্বশেষ খবর
-
হাদি হত্যা নিয়ে মমতার বক্তব্য ‘পলিটিক্যাল স্টান্টবাজি’! গুরুত্ব দিতে নারাজ তারেকের সরকার
-
ডিমের ভয়! আলাদত চত্বরে লুঙ্গি তুলে দৌড় ধৃত তৃণমূল নেতার
-
তৃণমূলের বিরুদ্ধে গান গাওয়ায় প্রাণনাশের হুমকি! উদয়নের বিরুদ্ধে মামলা দায়ের শিল্পীর
-
মেয়র পদের পর খেলার মাঠও ছাড়ছেন ফিরহাদ, ইস্তফা ভলিবল সংস্থার প্রেসিডেন্ট পদ থেকে
-
‘জয় শ্রীরাম’, ‘জয় বুলডোজার বাবা’, মঞ্চে পা রাখতেই যোগীর উদ্দেশে স্লোগান জনতার