সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্মার্টফোনের যুগে এখন ছবি তোলা কোনও ব্যাপারই নয়। মোবাইলে তোলা ছবি বিভিন্ন প্রতিযোগিতায় পাঠিয়ে পুরস্কারও জিতে নেন অনেকেই। এটা তেমনই একটি ছবি তোলার প্রতিযোগিতা। তবে পশু-পাখি বা প্রাকৃতিক সৌন্দর্য্যের ছবি নয়, রাস্তায় খোলা ম্যানহোলের ছবি তুলতে হবে। আর ছবি সেরা মনোনীত হলে মিলবে নগদ পুরস্কারও। ভাবছেন তো, এ আবার কেমন প্রতিযোগিতা? রাস্তায় খোলা ম্যানহোলের সমস্যা নিয়ে গ্রেটার হায়দরাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশনের দৃষ্টি আর্কষণ করার জন্য এমনই অভিনব উদ্যোগ নিয়েছেন স্থানীয় কংগ্রেস নেতা মারি আদিত্য রেড্ডি।
[রাম রহিম কাণ্ড নিয়ে অবশেষে মুখ খুললেন হরিয়ানার মুখ্যমন্ত্রী]
নিজামের শহরের রাস্তায় যত্রতত্র খোলা পড়ে থাকে ম্যানহোলগুলি। খোলা ম্যানহোলের জন্য আকছার দুর্ঘটনাও ঘটে। কিন্তু, স্থানীয় পুর প্রশাসনের কোনও হেলদোল নেই। মাস খানেক আগে শহরের হাবসিগুদা এলাকায় নিজের উদ্যোগেই খোলা ম্যানহালগুলি বুজিয়ে ফেলেছিল বছর বারোর এক বালক। তা নিয়ে হইচইও হয়েছিল বিস্তর। কিন্তু, স্থানীয় টিআরএস পরিচালিত পুরসভার ঘুম ভাঙেনি। এর প্রতিবাদে ১ আগস্ট থেকে ‘পোটোগ্রাফি’ নামে এক অভিনব প্রতিযোগিতা শুরু করেছেন হায়দরাবাদের কংগ্রেস নেতা মারি আদিত্য রেড্ডি। প্রতিযোগিতা চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত। এতে অংশ নিতে গেলে কী করতে হবে? শহরের রাস্তায় খোলা ম্যানহোলের ছবি তুলে মারি আদিত্য রেড্ডিকে পাঠাতে হবে। যিনি সবচেয়ে বিপজ্জনক খোলা ম্যানহোলের ছবি তুলতে পারবেন, তাঁকে ৫ হাজার টাকা নগদ পুরস্কারও দেওয়া হবে। দ্বিতীয় সেরা ছবির জন্য পুরস্কারমূল্য ধার্য করা হয়েছে আড়াই হাজার টাকা। কংগ্রেস নেতা মারি আদিত্য রেজ্জি জানান, এই প্রতিযোগিতায় দারুণ সাড়া পাওয়া যাচ্ছে। গত ৪৮ ঘণ্টায় হায়দরাবাদের রাস্তায় খোলা ম্যানহোলের ৭০ ছবি পেয়েছেন তিনি। প্রতিযোগিতা শেষে ছবিগুলি গ্রেটার হায়দরাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশনের জোনাল কমিশনার ও শহরের কাউন্সিলরের কাছে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন এই কংগ্রেস নেতা।
[সীমান্ত নজরদারিতে এবার নতুন হাতিয়ার রিয়েল টাইম স্যাটেলাইট]
প্রসঙ্গত, অবিভক্ত অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মারি চান্না রেড্ডির নাতি মারি আদিত্য রেড্ডি। তাঁর বাবা মারি শশীশের রেড্ডি ছিলেন ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির প্রাক্তন ভাইস-চেয়াম্যান। আদিত্য নিজে তেলেঙ্গানা প্রদেশ কংগ্রেস কমিটির সম্পাদক। তবে এই অভিনব উদ্যোগের সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই বলেই দাবি করেছেন মারি আদিত্য রেড্ডি।
[যোগীর রাজ্যে শিশুদের মৃত্যুমিছিল অব্যাহত, ফের কাঠগড়ায় অক্সিজেনের অভাব]
সর্বশেষ খবর
-
‘আপনাদের সঙ্গে ব্যবসা করব’, কথার ছলে পৌনে দু’লাখ টাকার চুনি-পান্না হাতিয়ে উধাও ‘বান্টি-বাবলি’
-
অনেক বড় হল ‘ছেলে’! মহা ধূমধামে পোষ্য ছাগলের ২০তম জন্মদিন উদযাপন গৃহস্থের
-
রাতের কারখানায় দুর্ঘটনা, জামুড়িয়ায় ফার্নেস ফেটে জখম অন্তত ৩, এলাকায় আতঙ্ক
-
এবার পানিহাটি পুরসভায় প্রশাসক নিয়োগ? বোর্ড মিটিং ভেস্তে যাওয়ায় বাড়ল জল্পনা
-
‘দখলমুক্ত হোক নাট্য অঙ্গন’, অ্যাকাডেমিতে গেরুয়া বিতর্কের পর শমীকের দরবারে চন্দন সেনরা