সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পিটিয়ে নৃশংস ভাবে খুন করা হল এক আফ্রিকান যুবককে৷ শুক্রবার রাতে ঘটনাটি ঘটে দিল্লির বসন্তকুঞ্জ এলাকায়৷ নিহত যুবকের নাম এমটি অলিভা (২৩)৷ আদি বাড়ি কঙ্গোয়৷
পুলিশ সূত্রে খবর, আদতে কঙ্গোর বাসিন্দা অলিভা বর্তমানে দিল্লির একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে বিদেশি ভাষা শেখাতেন৷ শুক্রবার রাতে বাড়ি ফেরার জন্য বসন্তকুঞ্জ এলাকায় হাজির হন অলিভা৷ অটোতে কে আগে চাপবেন তা নিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন তিনি৷ বিবাদ দাঁড়ায় হাতাহাতিতে, অলিভাকে লাঠি এবং পাথর নিয়ে তাড়া করে ওই যুবকরা৷ প্রায় ২০ মিটার দৌঁড়ে অলিভাকে ধরে পেলে ওই যুবকরা৷ পাথর-ইট দিয়ে আফ্রিকান যুবকের উপর হামলা চালানো হয়৷ ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন অলিভা৷ জখম অলিভাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷ তাঁর মাথায় এবং মুখে আঘাত লেগেছিল৷ এই ঘটনার পিছনে বর্ণবিদ্বেষের অভিযোগও উড়িয়ে দেয়নি পুলিশ৷ খুনের মামলা রুজু করলেও এখন ধরা পড়েনি কোন অভিযুক্ত৷ গত মার্চ মাসে দিল্লিতে বাড়ির মধ্যেই পিটিয়ে খুন করা হয় এক নাইজিরীয় ফুটবল কোচ এবং তাঁর বন্ধুকে৷ পর পর এইরকম ঘটনা নিয়ে ঘরে বাইরে প্রবল চাপের মুখে দিল্লি পুলিশ৷
সর্বশেষ খবর
-
উজবেকিস্তানের সঙ্গে দীর্ঘমেয়াদি ইউরেনিয়াম চুক্তি! ‘সফল’ বৈঠক শেষে মোদিকে সর্বোচ্চ সম্মান
-
‘সবার জন্য শিক্ষা চাই দেশবিরোধী স্লোগান?’, যাদবপুরের দেওয়ালে চুনকাম নিয়ে প্রশ্ন শতরূপদের
-
পুজোর আগে দক্ষিণ দিনাজপুর সফরে মুখ্যমন্ত্রী, গতি পাবে বিমানবন্দরের কাজ! নজরে একাধিক প্রকল্পও
-
৩ মাসের শিশুকে ‘মেয়াদোত্তীর্ণ’ ভ্যাকসিন, মৃত্যু! হুলস্থুল হরিণঘাটায়
-
মহাপ্রলয় গিলে খেয়েছে গোটা গ্রাম, কীভাবে ১৬৪৩ পড়ুয়ার প্রাণ বাঁচালেন এক শিক্ষক?