Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ শ্রাবণ ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১১ আগস্ট ২০২৬
Kanhaiya Kumar

কানহাইয়াতেই ভরসা কংগ্রেসের, NSUI-এর দায়িত্ব তরুণ নেতাকে

২০২১ সালে হাত শিবিরে যোগ দেন একদা বাম নেতা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৬, ২০২৩, ২০:২৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৬, ২০২৩, ২০:২৫

options
link
কানহাইয়াতেই ভরসা কংগ্রেসের, NSUI-এর দায়িত্ব তরুণ নেতাকে zoom
Advertisement

সোমনাথ রায়, নয়াদিল্লি: একসময় তিনি ছিলেন বামেদের ‘পোস্টার বয়’। বছর দুয়েক আগে যোগ দিয়েছিলেন হাত শিবিরে। আর এবার কংগ্রেসের সর্বভারতীয় ছাত্র সংগঠনের দায়িত্ব বর্তাল কানহাইয়া কুমারের উপরে। আগামী বছরই লোকসভা নির্বাচন। তার ঠিক আগেই তাঁকে এই বিশেষ দায়িত্ব দেওয়াকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

কংগ্রেসের (Congress) সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল স্বাক্ষরিত একটি চিঠিতে জানানো হয়েছে ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অফ ইন্ডিয়ার ইন-চার্জের দায়িত্ব দেওয়া হয়েছে কানহাইয়াকে (Kanhaiya Kumar)। বাগ্মী নেতা হিসেবে মূলত হিন্দি বলয়ে কানহাইয়া কুমারের জনপ্রিয়তা যথেষ্ট। সেই জনপ্রিয়তাকে কাজে লাগাতেই তাঁকে এই দায়িত্ব দেওয়া হল, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল। একসময় বাম ছাত্র সংগঠন জেএনইউয়ের ছাত্র সংগঠনের প্রধান ছিলেন কানহাইয়া। ২০১৫ সালে তিনি ওই দায়িত্ব পান।

Advertisement

[আরও পড়ুন: ‘বাহুবলী’ শরদকে পিছন থেকে আঘাত ‘কাটাপ্পা’ অজিতের! এনসিপির পোস্টার ঘিরে শোরগোল]

উল্লেখ্য এআইএসএফের একদা নেতা কংগ্রেসে যোগ দেন ২০২১ সালের সেপ্টেম্বরে। তাঁর দলবদল নিয়ে বিস্তর আলোচনা শুরু হয় নেটদুনিয়ায়। কংগ্রেসের সিনিয়র নেতা মণীশ তিওয়ারির মতো অনেকেই প্রশ্ন তোলেন বামপন্থীরা মতাদর্শগতভাবে কংগ্রেসের থেকে আলাদা। তাহলে কেন কানহাইয়া কুমারকে দলে নেওয়া হচ্ছে? যদিও তাঁকে কংগ্রেসে স্বাগত জানান রাহুল গান্ধী।

[আরও পড়ুন: ‘খ্রিস্টান’ প্রার্থনা সংগীত কেন? স্কুলের প্রিন্সিপালকে মার হিন্দুত্ববাদীদের, ভাইরাল হেনস্তার ভিডিও]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.