সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘ছিল, নেই-মাত্র এই’! সাধারণ মানুষের জীবনের মূল্য এরকমই। যৎসামান্য। অন্তত সাম্প্রতিক নানা ঘটনাবলী দেখে এর বাইরে অন্য কিছু মনে হয় না। অক্সিজেনের অভাবে ষাটটিরও বেশি শিশুর মৃত্যু। তারপরই ট্রেন বেলাইন হয়ে বেঘোরে প্রাণ গেল প্রায় ২৩ জনেরও বেশি মানুষের। উত্তরপ্রদেশ থেকে বিহার-সর্বত্র ছবিটা একই। এবার নেতার কনভয় পিষে দিল তিনজনকে। ঘটনাস্থলেই প্রাণ গেল তিনজনের। ঘোর সংকটে আরও দুই ব্যক্তি।
[ আয়কর আইনের অপব্যবহার করছে হাসপাতালগুলি, ক্যাগের বিস্ফোরক রিপোর্ট ]
ঘটনা বিহারের। সুপালের দাপুটে কংগ্রেস নেতা রঞ্জিত রঞ্জন। সাংসদের পাশাপাশি তিনি কংগ্রেসের মুখপাত্রও বটে। বেরিয়েছিল তাঁর কনভয়। আর তাই-ই পিষে দিল তিন সাধারণ পথচারীকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁদের। নিয়ন্ত্রণ হারিয়েই এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশের প্রাথমিক অনুমান। কেন না তিনজনকে পিষেও ক্ষান্ত হয়নি কনভয়, বেপরোয়া গতির জেরে আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন নির্মালির ব্লক প্রধান রামপ্রকাশ যাদবও। তিনি তাঁর গাড়িতে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার বন্দোবস্ত করেন। দুই আহতের অবস্থা অত্যন্ত সংকটজনক বলেই জানা যাচ্ছে। একজন জননেতার কনভয় কী করে এরকম কাণ্ড ঘটাতে পারে তা ভেবে তাজ্জব অনেকেই। চালকের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে।
[ নোট বাতিলের সুফল নিয়ে জেটলির বক্তব্য ভুল, দাবি কংগ্রেসের ]
সর্বশেষ খবর
-
আঞ্চলিক মিষ্টির জিআই ট্যাগ নিয়ে তৎপর বঙ্গ বিজেপি! ‘মিষ্টি হাব’ তৈরিরও পরিকল্পনা শমীকদের
-
এবার সপ্তাহে ৬ দিনই শান্তিনিকেতনে ‘হেরিটেজ ওয়াক’, দ্রুত টিকিট মিলবে অনলাইনেও
-
লরি চাপা পড়ে মাইকেল ক্লার্কের গাড়ি! আইপিএল শেষে বিমানবন্দর যাওয়ার পথে দুর্ঘটনা
-
নিজের নিরাপত্তা দিতে চেয়েছিলেন মমতা! এবার এনআইয়ের হাতে গ্রেপ্তার ‘মাছ চোর’ শওকত
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ