সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘রাজার ঘরে যে ধন আছে টুনির ঘরেও সে ধন আছে!’ গল্পের বইয়ের বাইরে সেই ছবিই এখন চূড়ান্ত সত্য৷ ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল হওয়ায় এখন নবাব-ফকির সবাইকে একই লাইনে দাঁড় করিয়ে দিয়েছে৷ এটিএম বা ব্যাঙ্কের বাইরের লাইনে৷ রাজা-উজির বা ফকির, ধনী-দরিদ্র্য কোনও অন্তর নেই সেখানে৷ কেউ ১০০০ টাকার নোটের বান্ডিল ব্যাঙ্কে জমা দিলেও ৪০০০ টাকার বেশি একদিনে এক্সচেঞ্জ করা সম্ভব নয়৷
Rahul Gandhi in queue at the SBI’s Parliament Street branch. pic.twitter.com/JMMVu5jigG
Advertisement— INC India (@INCIndia) November 11, 2016
দেশজুড়ে এই একই ছবি৷ কিন্তু আম আদমিকে চমকে দিয়ে শুক্রবার লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেল কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধীকে৷ দিল্লিতে পার্লামেন্ট স্ট্রিটে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সামনে নিরাপত্তারক্ষী বেষ্টিত হয়ে লম্বা লাইনে রাহুল দাঁড়িয়ে রইলেন বেশ হাসিমুখেই৷ মঞ্চে ভাষণের সময় যতই মোদিকে আক্রমণ করুন না কেন, এদিন কিন্তু দিব্যি লাইনে দাঁড়িয়ে সেলফি তুলতে দেখা গেল কংগ্রেস-যুবরাজকে৷ ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল হওয়ায় দিন গুজরানে ব্যাঙ্ক থেকে টাকা তোলা ছাড়া উপায় নেই৷ নিজেই সে কথা বললেন, “আমি ৪০০০ টাকা তুলতে এসেছি৷” সঙ্গে অবশ্য জুড়ে দিলেন, “আমার গরিব ভাই-বোনেদের কষ্ট হচ্ছে৷ আমি তাঁদের সঙ্গে এখানে দাঁড়াতে এসেছি৷”
সাধারণ মানুষের সঙ্গে লাইনে দাঁড়ালেও নিরাপত্তারক্ষীরা আগাগোড়াই ঘিরে ছিলেন রাহুল গান্ধীকে৷ তার মধ্যেই অনেকের আবদারে হাসিমুখে সেলফির জন্য পোজ দিলেন৷ সংবাদমাধ্যমকে জানালেন, “তুঘলকি নিয়ম চালু করেছেন মোদিজি৷ আমার চারপাশে যাঁরা দাঁড়িয়ে রয়েছেন, তাঁরা প্রত্যেকে সাধারণ মানুষ৷ প্রত্যেকে এই সিদ্ধান্তের ফলে ভুগছেন৷”
#WATCH: Congress VP Rahul Gandhi at SBI (Parliament street), says have come here to withdraw Rs 4000, will stand with the people suffering pic.twitter.com/JNrsiKb8XA
— ANI (@ANI_news) November 11, 2016
সর্বশেষ খবর
-
রোগীর পরিজনদের ‘সাহায্য’ করার নামে প্রতারণা! এসএসকেএম থেকে পুলিশের জালে মহিলা দালাল
-
সীমান্তে সন্ত্রাসবাদীদের ডেরা, চলছে জাল আইডি তৈরি চক্র! শমীকের হুঙ্কার, ‘যে কোনও মূল্যে বন্ধ করবই’
-
মহিলা যাত্রী তুলতে অনীহা-হেনস্তা! অভিযোগ শুনতে চালু হেল্পলাইন, আর কী নির্দেশ অর্জুনের?
-
যেন মেয়েদের শচীন! এক ইনিংসেই জোড়া সর্বকালীন রেকর্ড স্মৃতির, এশিয়া কাপের সেমিতে ভারত
-
‘নো এন্ট্রি’ অথচ শহরে ঢুকছে বেআইনি ট্রাক! পুলিশের জালে সিন্ডিকেটের পান্ডা, নেপথ্যে কারা?