সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কারও শারীরিক অসুস্থতা, আবার কারওবা ব্যক্তিগত প্রয়োজন৷ চাকরি ক্ষেত্রে ছুটির প্রয়োজন হয় প্রত্যেকের৷ কিন্তু বংশবৃদ্ধির জন্য ছুটির আবেদন? পড়তে অবাক লাগলেও, এমনই ঘটনার সাক্ষী যোগীর উত্তরপ্রদেশ৷ মাহোবা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকের কাছে বংশবৃদ্ধির জন্য ছুটির আবেদন পত্র জমা দিলেন কনস্টেবল সোম সিং৷ ছুটি মঞ্জুর করেছেন আধিকারিকরা৷ সোম সিংয়ের এমন আবেদনপত্র দেখে তাজ্জব সকলেই৷ বলা যেতে পারে এমন আবেদন পত্র লিখে ইতিহাস তৈরি করেছেন সোম সিং৷
দিন কয়েক আগে মাসখানেকের জন্য ছুটির আবেদন করেন সোম সিং৷ আগামী ২৩ জুন থেকে ছুটি লাগবে বলে চিঠিতে উল্লেখ করেন তিনি৷ কিন্তু কেন ৩০ দিনের ছুটি প্রয়োজন ওই কনস্টেবলের? আবেদন পত্র পড়ে উত্তর জেনে হতবাক ঊর্ধ্বতন পুলিশ আধিকারিক৷ চিঠিতে সোম সিং স্পষ্ট করে উল্লেখ করেছেন ছুটির প্রয়োজনীয়তা৷ তিনি লিখেছেন, বংশবৃদ্ধির জন্য তাঁর প্রয়োজন এই ছুটির৷
[রাহুল গান্ধী ‘মানসিক ভারসাম্যহীন’, ফের কুকথা বিজেপি সাংসদের]
সোম সিংয়ের ছুটির কারণ লোকমুখে গোটা থানাতেই ছড়িয়ে যায়৷ মাহোবা থানার নিচু থেকে উঁচু স্তরের প্রত্যেক আধিকারিকরাই জেনে যান ছুটির প্রয়োজনীয়তার কথা৷ শারীরিক অসুস্থতা বা ব্যক্তিগত প্রয়োজন নয়, বংশবৃদ্ধির কারণে ছুটির আবেদনের কথা আগে শোনেননি কেউ৷ পড়ে যায় শোরগোল৷ শুরু হয় হাসি ঠাট্টা৷
[প্রস্তুত ২১জন মোস্ট ওয়ান্টেড জঙ্গির তালিকা, নিকেশে নামছে ভারতীয় সেনা]
ছুটির আবেদনপত্রে উল্লিখিত কারণ দেখে তাজ্জব হয়ে যান উচ্চপদস্থ আধিকারিকরাও৷ জীবনে বহু পুলিশকর্মীর ছুটির আবেদনপত্র পেয়েছেন তাঁরা৷ কিন্তু এমন কারণ কখনও কেউই উল্লেখ করেননি চিঠিতে৷ ছুটি দিতে আপত্তি না থাকলেও, প্রথমে ভ্যাবাচ্যাকা খেয়ে যান আধিকারিকরা৷ বেশ কিছুক্ষণ আলাপ-আলোচনার পর সোম সিংয়ের ছুটি মঞ্জুর করে দেওয়া হয়৷ একমাসের ছুটির আবেদন করলেও, সোম সিংয়ের পঁয়তাল্লিশ দিনের ছুটি মঞ্জুর করে দেন আধিকারিক৷পঁয়তাল্লিশ দিন পর কাজে যোগ দিয়ে সোম সিং কোনও খুশির খবর দেন কিনা, সেই প্রতীক্ষায় তাঁর সহকর্মীরা৷
সর্বশেষ খবর
-
যুবতীর দেহ হাসপাতালে রেখেই পলাতক, খুনের অভিযোগে গ্রেপ্তার লিভ ইন পার্টনার-সহ ২
-
পুড়ল হেমন্ত-রাহুলের কুশপুতুল, পদত্যাগের দাবিতে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের ডাক ঝাড়খণ্ডের ছাত্রবিক্ষোভে
-
ঢাকার পাক দূতাবাসের মদতে পাকিস্তানে ভারতীয় সিমকার্ড পাচার! কোচবিহার কাণ্ডে চাঞ্চল্যকর মোড়
-
পঞ্চভূতে বিলীন রাজা সেন, চোখের জলে বিদায় জাতীয় পুরস্কারজয়ী পরিচালককে
-
‘কী করছেন, সমস্ত রিপোর্ট আছে’, দলের বিধায়কদের চরম হুঁশিয়ারি শমীকের