সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুলিশ কর্মী ছিলেন ডিউটিতে। কথা ছিল কাজ করবেন। কিন্তু তা তিনি করলেন না। কাজের বদলে যা করলেন তা দেখে বিরক্তি আসবে বৈকি। থানায় অভিযোগ জানাতে আসা এক ব্যক্তির কাছে বডি ম্যাসাজের আবদার করে বসলেন তিনি। কাজকর্ম লাটে তুলে রীতিমতো আরামে মজে গেলেন। আর কাজের জন্য যাঁরা এসেছেন তাঁরা কেবল দেখতেই থাকলেন গোটা বিষয়টি। আর এই ঘটনারই ভিডিও ফুটেজ প্রকাশ্যে এসেছে সম্প্রতি।
(মৃত্যুর কয়েকঘণ্টা পরই শহিদ জওয়ানের বিবাহবার্ষিকীর উপহার পেলেন স্ত্রী)
অমৃতসরের এক পুলিশ চৌকিতে ঘটেছে এই ঘটনা। দরকারে থানায় আসা ব্যক্তিদের বসিয়ে রেখে তাঁদের সামনেই বডি ম্যাসাজ করালেন পুলিশ কর্মী। ভিডিওটিতে প্রকাশ্যে আসায় স্বভাবতই বিতর্কের ঝড় উঠেছে। ভিডিও দেখে নড়েচড়ে বসেছে প্রশাসনও। আর এরপরই ওই পুলিশ কর্মীকে সাসপেন্ড করা হয়েছে।
সেই ভিডিও রইল এই প্রতিবেদনে।
#WATCH: Cop in Amritsar asks a complainant to massage his back, gets suspended. pic.twitter.com/lEaUkrjptD
— ANI (@ANI_news) February 16, 2017
সর্বশেষ খবর
-
আয়ুষ্মান ভারতে জালিয়াতি! ২৩৫৯ হাসপাতালকে সরাল কেন্দ্র, সাসপেন্ড ১২০০, জরিমানা ৩০০ কোটি
-
নির্দেশ অমান্য করেই জাতীয় সড়কে চলছে টোটো! হাবড়ায় মর্মান্তিক পরিণতি শিশুর
-
চাকরির ইন্টারভিউতে প্রার্থীর সঙ্গে বাবা-মা, হতবাক নিয়োগকর্তা! কেন এমন প্রবণতা জেন জি’র?
-
ফুটন্ত মোমে পুড়ছে হাত, যন্ত্রণায় চিৎকার রুবিনার! ‘ছোটি বহু’র স্টান্টবাজিতে স্তম্ভিত নেটপাড়া
-
প্রাণের রবীন্দ্রসঙ্গীতেই বিপত্তি! ভাইরাল গানই চাকরি কাড়ল নিরাপত্তারক্ষী ‘গানওয়ালার’