সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সমস্যায় পড়ে সাহায্যের জন্য পুলিশের দ্বারস্থ হয়েছিলেন মহিলা৷ কিন্তু তাঁর সমস্যা নিয়ে যে আধিকারিকরা এভাবে ঠাট্টা করবেন, তা হয়তো ভাবতেও পারেননি তিনি৷ পুলিশ সাহায্য করবে না বুঝতে পেরে শেষমেশ মেয়রের শরণাপন্ন হন ওই মহিলা।
[দিল্লি বিধানসভায় আপ বিধায়কদের হাতেই নিগৃহিত কপিল মিশ্র, ভাইরাল ভিডিও]
ঘটনার মুম্বইয়ের থানে এলাকার৷ গত ১২ মে স্নানের সময় হঠাৎই দেখতে পান পাশের বাড়ি থেকে একজন মোবাইলে তাঁর স্নানের ভিডিও রেকর্ড করছে৷ সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে সেই মোবাইলটি কেড়ে নেন তিনি৷ গোটা ঘটনা স্বামীকে জানান ২৮ বছরের যুবতী৷ তারপর মোবাইলটি নিয়েই স্বামীর সঙ্গে থানায় অভিযোগ দায়ের করতে যান৷ কিন্তু সেখানে এক্কেবারে অপ্রত্যাশিত অভিজ্ঞতা হয় তাঁর৷ থানের পুলিশ আধিকারিক ভিডিওটি দেখে বাকিদেরও দেখাতে থাকেন। যুবতীর স্নানের ভিডিও দেখে সকলে হাসতে শুরু করে দেন। গোটা ঘটনায় চূড়ান্ত অপমানিত ও লজ্জিত হয়ে পড়েন মহিলা। তবে হেনস্তার এখানেই শেষ হয়নি। এরপর কাপুরওয়াড়ি থানায় অভিযোগ জানাতে যান ওই দম্পতি৷ কিন্তু সেখানেও একই ঘটনা ঘটে৷ সাহায্য তো দূর অস্ত, উল্টে হাসির খোরাকে পরিণত হতে হল তাঁদের৷ নিজেদের বেশ অসহায় অনুভব করছিলেন তাঁরা৷ শেষমেশ থানের মেয়র মিনাক্ষী শিন্ডের কাছে পৌঁছে যান তাঁরা৷ তবে সেখান থেকে আর খালি হাতে ফিরতে হয়নি মহিলাকে৷ থানের প্রথম মেয়র দম্পতির সমস্যার কথা শুনে পুলিশদের নিন্দা করেন তিনি৷ পাশাপাশি প্রতিটি থানায় মহিলাদের আলাদা সেল গঠনের নির্দেশ দিয়েছেন৷
[মোরা বিধ্বস্ত বাংলাদেশে ৩৩ বাসিন্দার প্রাণ বাঁচাল ভারতীয় নৌসেনা]
শিন্ডে বলেন, ভিডিওটি নিয়ে এইভাবে ঠাট্টা করা একেবারেই উচিত হয়নি৷ নির্যাতিতার সামনে তাঁরই ভিডিও নিয়ে এভাবে হাসাহাসি করার বিষয়টি অত্যন্ত নিন্দনীয়৷ পুলিশ ওই মহিলার দিকে তাকিয়ে যেন তামাশা দেখছিল৷ যা কোনও পরিস্থিতিতেই মেনে নেওয়া যায় না৷ ঘটনার দু’সপ্তাহ পেরিয়ে গিয়েছে৷ কিন্তু মহিলাদের সেল তৈরির কোনও পদক্ষেপ এখনও হয়নি৷ তবে স্নানের ভিডিও রেকর্ডের অভিযোগ অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছিল৷ যদিও গ্রেপ্তারের দিনই জামিন পেয়ে যায় সে৷
সর্বশেষ খবর
-
শংকরপুর থেকে রওনা হয়ে নিখোঁজ, ৭ দিন পর বকখালিতে উদ্ধার ট্রলার, মৃত ৫ মৎস্যজীবী
-
সামনে দামী মোবাইল, লোভ সামলাতে না পেরে পার্সেল কেটে চুরি! কী পরিণতি অনলাইন বিপণি সংস্থার কর্মীর?
-
‘স্কুলেই ফিনান্সিয়াল লিটারেসি পড়ানো উচিত’, কলকাতায় বেঙ্গল রাইজিং বিসনেস সামিটে বললেন সুকান্ত মজুমদার
-
আশঙ্কাই সত্যি! বারুইপুরে গণপিটুনিতে উসকানির অভিযোগে গ্রেপ্তার বামনেতা লাহেক আলি
-
মাকে পৃথিবী থেকে সরালেই ঘরে ফিরবে বউ, শাশুড়ির শর্ত মেনে জন্মদাত্রীকে খুনের চেষ্টা ছেলের!