Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ আষাঢ় ১৪৩৩
  • রবিবার
  • ১২ জুলাই ২০২৬

মহিলার স্নানের ভিডিও দেখে মশকরায় ব্যস্ত পুলিশ, নেওয়া হল না অভিযোগ

যুবতীর স্নানের ভিডিও দেখে হাসাহাসি করতে থাকেন পুলিশ আধিকারিকরা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৩১, ২০১৭, ১৩:১২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৩১, ২০১৭, ১৩:১২

options
link
মহিলার স্নানের ভিডিও দেখে মশকরায় ব্যস্ত পুলিশ, নেওয়া হল না অভিযোগ zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সমস্যায় পড়ে সাহায্যের জন্য পুলিশের দ্বারস্থ হয়েছিলেন মহিলা৷ কিন্তু তাঁর সমস্যা নিয়ে যে আধিকারিকরা এভাবে ঠাট্টা করবেন, তা হয়তো ভাবতেও পারেননি তিনি৷ পুলিশ সাহায্য করবে না বুঝতে পেরে শেষমেশ মেয়রের শরণাপন্ন হন ওই মহিলা।

[দিল্লি বিধানসভায় আপ বিধায়কদের হাতেই নিগৃহিত কপিল মিশ্র, ভাইরাল ভিডিও]

ঘটনার মুম্বইয়ের থানে এলাকার৷ গত ১২ মে স্নানের সময় হঠাৎই দেখতে পান পাশের বাড়ি থেকে একজন মোবাইলে তাঁর স্নানের ভিডিও রেকর্ড করছে৷ সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে সেই মোবাইলটি কেড়ে নেন তিনি৷ গোটা ঘটনা স্বামীকে জানান ২৮ বছরের যুবতী৷ তারপর মোবাইলটি নিয়েই স্বামীর সঙ্গে থানায় অভিযোগ দায়ের করতে যান৷ কিন্তু সেখানে এক্কেবারে অপ্রত্যাশিত অভিজ্ঞতা হয় তাঁর৷ থানের পুলিশ আধিকারিক ভিডিওটি দেখে বাকিদেরও দেখাতে থাকেন। যুবতীর স্নানের ভিডিও দেখে সকলে হাসতে শুরু করে দেন। গোটা ঘটনায় চূড়ান্ত অপমানিত ও লজ্জিত হয়ে পড়েন মহিলা। তবে হেনস্তার এখানেই শেষ হয়নি। এরপর কাপুরওয়াড়ি থানায় অভিযোগ জানাতে যান ওই দম্পতি৷ কিন্তু সেখানেও একই ঘটনা ঘটে৷ সাহায্য তো দূর অস্ত, উল্টে হাসির খোরাকে পরিণত হতে হল তাঁদের৷ নিজেদের বেশ অসহায় অনুভব করছিলেন তাঁরা৷ শেষমেশ থানের মেয়র মিনাক্ষী শিন্ডের কাছে পৌঁছে যান তাঁরা৷ তবে সেখান থেকে আর খালি হাতে ফিরতে হয়নি মহিলাকে৷ থানের প্রথম মেয়র দম্পতির সমস্যার কথা শুনে পুলিশদের নিন্দা করেন তিনি৷ পাশাপাশি প্রতিটি থানায় মহিলাদের আলাদা সেল গঠনের নির্দেশ দিয়েছেন৷

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[মোরা বিধ্বস্ত বাংলাদেশে ৩৩ বাসিন্দার প্রাণ বাঁচাল ভারতীয় নৌসেনা]

শিন্ডে বলেন, ভিডিওটি নিয়ে এইভাবে ঠাট্টা করা একেবারেই উচিত হয়নি৷ নির্যাতিতার সামনে তাঁরই ভিডিও নিয়ে এভাবে হাসাহাসি করার বিষয়টি অত্যন্ত নিন্দনীয়৷ পুলিশ ওই মহিলার দিকে তাকিয়ে যেন তামাশা দেখছিল৷ যা কোনও পরিস্থিতিতেই মেনে নেওয়া যায় না৷ ঘটনার দু’সপ্তাহ পেরিয়ে গিয়েছে৷ কিন্তু মহিলাদের সেল তৈরির কোনও পদক্ষেপ এখনও হয়নি৷ তবে স্নানের ভিডিও রেকর্ডের অভিযোগ অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছিল৷ যদিও গ্রেপ্তারের দিনই জামিন পেয়ে যায় সে৷

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.