সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নীলবাতি লাগানো সরকারি গাড়ির বনেটে বসে জন্মদিন পালন পুলিশ কর্তার স্ত্রীর! এমন ভিডিও ভাইরাল হতেই চাঞ্চল্য তৈরি হয়। জানা যায়, ঘটনাটি ছত্তিশগড়ের বালোদ জেলার। আর ভিডিও ভাইরাল হতেই পদক্ষেপ করল প্রশাসন। চালকের বিরুদ্ধে মোটরযান আইনের একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।
সম্প্রতি সোশাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়। যেখানে দেখা যায় নীলবাতি লাগানো একটি গাড়ির ওপরে বসে কেক কাটছেন এক মহিলা। পরে জানা যায়, ছত্তিশগড়ের জাঞ্জগির-চম্পা এলাকার ডিএসপি তসলিম আরিফের সরকারি গাড়ির বনেটে বসে কেক কাটেন তাঁর স্ত্রী ফারহিন খান। তবে শুধু কেক কাটা নয় গাড়ির বনেটে বসেই রিলস বানাতে দেখা যায় তাঁকে। দ্রুত ভাইরাল হয়ে যায় ভিডিওটি। এদিকে পুলিশ অফিসারের স্ত্রীর এমন ভিডিও ভাইরাল হতেই নিন্দায় সরব হয়েছেন নেটিজেনরা।
छत्तीसगढ़ में डीएसपी की धर्मपत्नी होना ट्रैफिक नियमों से मोक्ष का लाइसेंस है!
जहाँ आम युवाओं को ऐसे कृत्य पर “छपरी” कहा जाता है, वहीं मेमसाहब नीली बत्ती की शान में बोनट पर सवारी कर रही हैं।
क़ानून का मज़ाक उड़ाकर रुतबे का केक काटा जा रहा है।
हाईकोर्ट की फटकार भी शायद VIP लॉजिक… pic.twitter.com/zJQ3GwXfcD— ashokdanoda (@ashokdanoda) June 14, 2025
এদিকে এই ঘটনা প্রকাশ্যে আসতেই ক্ষমতাসীন বিজেপি সরকারকে তীব্র কটাক্ষ করেছে কংগ্রেস। রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছে তারা। এদিকে অস্বস্তিতে পড়তেই পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। যদিও এখানেও বিতর্ক রয়েছে। কেননা ট্রাফিক নিয়ম লঙ্ঘন করা সত্ত্বেও FIR-এ ডিএসপি বা তাঁর স্ত্রীর নাম উল্লেখ করা হয়নি। পরিবর্তে অজ্ঞাত পরিচয় চালকের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।
সর্বশেষ খবর
-
‘আমরা আসছি’, ভারত সফরের আগে সোশাল মিডিয়ায় বিশেষ বার্তা ব্রাজিল দলের
-
প্রোমোটারের কাছ থেকে ১ লক্ষ টাকা ঘুষ! কনস্টেবলকে হাতেনাতে ধরল দুর্নীতি দমন শাখা
-
বাংলার পর অসমের মামলাতেও জামিন, ১৩ বছর পর বিরাট স্বস্তিতে সারদা কর্তা সুদীপ্ত সেন
-
পুকুরে ভেসেই কাটছিল জীবন! অনন্ত আম্বানির হস্তক্ষেপে মুম্বইয়ে চিকিৎসা পাচ্ছে মুর্শিদাবাদের সেই ইকবাল
-
এবার রাজ্য ও জাতীয় টেবিল টেনিস দলকে স্পনসর করবে রাজ্যের পর্যটন দপ্তর! বড়সড় ইঙ্গিত মন্ত্রীর