সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধীরে ধীরে কমছে দেশের দৈনিক করোনা সংক্রমণ। এই পরিসংখ্যান খানিকটা স্বস্তি দিলেও, পরমুহূর্তেই বাড়ছে চিন্তা। কারণ, করোনা গ্রাফ বলছে, মৃত্যুহার কিন্তু এখনও অনেক বেশি। রবিবার রাতেই দেশে মৃতের সংখ্যা পেরিয়ে গিয়েছিল ৩ লক্ষ। তাতে বিশ্বের তালিকায় আমেরিকা, ব্রাজিলের পরই ঠাঁই হয়েছিল ভারতের। তৃতীয় দেশ হিসেবে এই রেকর্ড গড়েছে ভারত (India)। স্বাস্থ্যমন্ত্রকের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসের (Coronavirus) বলি ৪৪৫৪জন। একই সময়ের মধ্যে নতুন করে আক্রান্ত ২ লক্ষ ২২ হাজার ৩১৫। সুস্থ হয়ে উঠেছেন ৩ লক্ষ ২ হাজার ৫৪৪ জন। এই মূহূর্তে দেশে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ২৭ লক্ষ ২০ হাজার ৭১৬।
India reports 2,22,315 new #COVID19 cases, 3,02,544 discharges & 4,454 deaths in last 24 hrs, as per Health Ministry
AdvertisementTotal cases: 2,67,52,447
Total discharges: 2,37,28,011
Death toll: 3,03,720
Active cases: 27,20,716Total vaccination: 19,60,51,962 pic.twitter.com/hLqCFosYuw
— ANI (@ANI) May 24, 2021
ICMR-এর পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় ১৯ লক্ষ ২৮ হাজার ১২৭ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। যার ভিত্তিতে পজিটিভিটি রেট কমছে বলে দাবি স্বাস্থ্যমহলের। এখনও পর্যন্ত দেশে মোট কোভিড (COVID-19) আক্রান্তের সংখ্য়া ২ কোটি ৬৭ লক্ষ ৫২ হাজার ৪৪৭। আর সুস্থ হয়ে উঠেছেন ২ কোটি ৩৭ লক্ষ ২৮ হাজার ১১ জন।
[আরও পড়ুন: নারদ মামলায় নয়া মোড়, হাই কোর্টের বৃহত্তর বেঞ্চ গঠনের বিরোধিতায় শীর্ষ আদালতে CBI]
জানুয়ারির মাঝামাঝি থেকে দেশে শুরু হয়েছে টিকাকরণ। এখনও পর্যন্ত ১৯ কোটি ৬০ লক্ষ ৫১ হাজার ৯৬২ জন টিকা পেয়েছেন। এই প্রকল্পে আরও গতি আনা প্রয়োজন বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। আর টিকার সংকট তাতে বড় বাধা। যদিও সেই ঘাটতি মেটাতে দেশে কোভিশিল্ড, কোভ্যাক্সিনের পাশাপাশি বিদেশি প্রযুক্তি ব্যবহার করে দেশেই রুশ ভ্যাকসিন স্পুটনিক ভি তৈরির তোড়জোড় চলছে। অগাস্ট থেকে সেই কাজ শুরু হবে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। সেক্ষেত্রে হয়ত দেশের ভ্যাকসিন ভাণ্ডারে টান থাকবে না। তবে তার আগে পর্যন্ত করোনার মারে অধিক বিপর্যস্ত রাজ্যগুলিতে টিকা পাঠাতে বেশি উদ্যোগী কেন্দ্র।
[আরও পড়ুন: বিশ্বের তৃতীয় দেশ হিসেবে ভারতে করোনায় মৃতের সংখ্যা পেরল ৩ লক্ষ]
সর্বশেষ খবর
-
‘আপনারা ওই…’, তরুণীদের উদ্দেশে ভারত-বিদ্বেষী মন্তব্য! অভিযুক্ত বাংলাদেশি ওয়েটার
-
১০০০০০’রও বেশি জওয়ান, ইতিহাসে সর্বাধিক আধাসেনা মোতায়েন! অমরনাথ যাত্রা যেন দুর্গ
-
দলবিরোধী কাজ! বর্ধমানে দুই পদ্ম নেতাকে শোকজ, সাময়িক বরখাস্ত
-
একাধিক পরকীয়া, রুশ বিজ্ঞানীর সঙ্গে যৌনসম্পর্ক! এপস্টেইন কাণ্ডে স্বীকারোক্তি বিল গেটসের
-
বনশালির ছবির সেটে মর্মান্তিক মৃত্যু, এফআইআরের দাবি জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি