সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলা-সহ দেশের ৫ রাজ্যে আসন্ন নির্বাচন। তারই মধ্যে ফের চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাস (Coronavirus) সংক্রমণ। নতুন সপ্তাহের প্রথম দিন দেশের করোনা পরিসংখ্যান উদ্বেগ আরও বাড়িয়ে তুলল। স্বাস্থ্যমন্ত্রকের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হলেন ৪৬ হাজার ৯৫১ জন। মৃত্যু হয়েছে ২১২ জনের। তুলনায় সুস্থতার হার অনেকটাই কম। একদিনে করোনার কবল থেকে সুস্থ হয়ে ফিরেছেন ২১ হাজার ১৮০ জন। এই মুহূর্তে দেশে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ৩ লক্ষ ৩৪ হাজার ৬৪৬।
India reports 46,951 new #COVID19 cases, 21,180 recoveries and 212 deaths in the last 24 hours, as per the Union Health Ministry
AdvertisementTotal cases: 1,16,46,081
Total recoveries: 1,11,51,468
Active cases: 3,34,646
Death toll: 1,59,967Total vaccination: 4,50,65,998 pic.twitter.com/cPgjpOh3xv
— ANI (@ANI) March 22, 2021
আইসিএমআরের (ICMR)পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ৮ লক্ষ ৮০ হাজার ৬৫৫টি। ইতিমধ্যেই দেশের ৪ কোটি ৫০ লক্ষ ৬৫ হাজার ৯৯৮ জনকে শরীরে করোনা প্রতিষেধক প্রয়োগ করা হয়েছে। তারপরও করোনার দ্বিতীয় ঢেউয়ে কার্যত বেসামাল হতে চলেছে ভারত (India)। দৈনিক সংক্রমণের তুলনায় সুস্থতার হারও অনেক কম। ইতিমধ্যে দেশে ১ কোটি ১৬ লক্ষ ৪৬ হাজার ৮১ জন কোভিডে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ১১ লক্ষ ৫১ হাজার ৪৬৮ জন।
[আরও পড়ুন: ‘অহিন্দুদের মন্দিরে প্রবেশাধিকার নয়,’ উত্তরাখণ্ডের ধর্মস্থানের সামনে ব্যানারে বিতর্ক]
গত বছরের এই সময় থেকে দেশে করোনা সংক্রমণ বাড়তে থাকায় কার্যত লকডাউন জারির তোড়জোড় চলছিল। কয়েক ধাপে টানা বেশ কয়েক মাস লকডাউনের মধ্যে দিয়ে গিয়েছে দেশ। তবে চলতি বছরের শুরুতে জোড়া ভ্য়াকসিন এনে করোনাযুদ্ধে এগিয়ে যাওয়ার পথে পদক্ষেপ নিয়েছিল দেশ। কিন্তু মরশুম বদলের সময়ে ফের মারণ ভাইরাসের সংক্রমণ লাফিয়ে বাড়ছে। কপালে নতুন করে চিন্তার ভাঁজ বাড়ছে আমজনতা থেকে স্বাস্থ্যকর্তাদের।
[আরও পড়ুন: প্যাংগংয়ের পর এবার গোগরা-হটস্প্রিং নিয়ে আলোচনায় বসতে চলেছে ভারত ও চিন]
সর্বশেষ খবর
-
খামেনেইয়ের শেষকৃত্যে ইরান যাচ্ছেন না মোদি, নেপথ্যে কোন কূটনীতির ‘খেলা’?
-
অক্সফোর্ড স্ট্রিটের আদলে সাজবে বইপাড়া! কলেজ স্ট্রিট এবার ‘নো ভেহিকেল জোন’
-
তিনের পাল্টা চার! বিধানসভায় বিল উত্তেজনার মাঝে ‘খেলা ভাঙার খেলা’য় মাতল ‘দুই’ তৃণমূল
-
দাদা সৌরভের টিপসই ব্রহ্মাস্ত্র! ‘দাদাগিরি’র সেটে পা রেখেই কী জানালেন দেব?
-
রাস্তা আটকে একুশের মঞ্চের মাপজোক, দোলা-কুণালদের বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় এফআইআর