Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৩ আশ্বিন ১৪৩৩
  • বুধবার
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
Coronavirus

দেশের দৈনিক করোনা সংক্রমণে বড়সড় স্বস্তি, দৈনিক আক্রান্ত নামল ১০ হাজারের ঘরে

১ শতাংশে নামল পজিটিভিটি রেট।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৭, ২০২২, ০৯:২৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৭, ২০২২, ০৯:২৬

options
link
দেশের দৈনিক করোনা সংক্রমণে বড়সড় স্বস্তি, দৈনিক আক্রান্ত নামল ১০ হাজারের ঘরে zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের দৈনিক করোনা পরিসংখ্যানে বড়সড় স্বস্তি। বেশ কিছুদিন আগে থেকেই নিম্নমুখী দৈনিক আক্রান্তের সংখ্যা। এবার সেটা নেমে এল ১০ হাজারের ঘরে। সেই সঙ্গে দীর্ঘদিন বাদে পজিটিভিটি রেটও নেমে এসেছে মাত্র ১ শতাংশে। নিম্নমুখী দৈনিক মৃতের সংখ্যাও।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ১০ হাজার ২৭৩ জন। যা গতকালের তুলনায় অনেকটাই কম। এই মুহূর্তে ভারতে করোনার পজিটিভিটি রেট ১ শতাংশ। দীর্ঘদিন বাদে পজিটিভিটি রেট ১ শতাংশে নামল। বিধিনিষেধ জারি করে এবং টিকাকরণে জোর দিয়ে সংক্রমণ গত কয়েক সপ্তাহে যেমন কমেছে তেমনই কমেছে দেশের মৃত্যুহার। ভারতে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ২৪৩ জন। দেশে এখনও পর্যন্ত কোভিডের বলি ৫ লক্ষ ১৩ হাজার ৭২৪ জন।

[আরও পড়ুন: বড়সড় চ্যালেঞ্জের মুখে ভারতের অর্থনৈতিক উন্নয়ন, ‘ভয়’ পাচ্ছেন নির্মলা]

স্বস্তি দিয়ে এদিন আরও খানিকটা কমেছে অ্যাকটিভ কেস। বর্তমানে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১ লক্ষ ১১ হাজার ৪৭২ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় অ্যাকটিভ কেস কমেছে ১০ হাজারের বেশি। মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে শক্তি জোগাচ্ছে করোনাজয়ীরা। এখনও পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ কোটি ২২ লক্ষ ৯০ হাজার ৯২১ জন। সুস্থতার হার ৯৮.৫৪ শতাংশ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

[আরও পড়ুন: শেয়ার আনার আগে চমক! LIC-তে ২০ শতাংশ প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগে ছাড়পত্র মন্ত্রিসভার]

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, এখনও পর্যন্ত দেশে প্রায় ১৭৭ কোটি ৪৪ লক্ষের বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ভ্যাকসিন পেয়েছেন ২৪ লক্ষের বেশি। টিকাকরণের পাশাপাশি আগের মতোই চলছে টেস্টিংও। গতকাল যেমন ১০ লক্ষ ২২ হাজারের কাছাকাছি মানুষের নমুনা পরীক্ষা হয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.