সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের দৈনিক করোনা (COVID-19) পরিসংখ্যানের ওঠানামা অব্যাহত। পরপর তিনদিন ৩০ হাজারের নিচে থাকার পর দেশের দৈনিক সংক্রমণ ফের ৩০ হাজারের উপরে উঠে গেল। যা কিছুটা হলেও চিন্তায় রাখবে স্বাস্থ্যমন্ত্রককে। তবে, স্বস্তির খবরও আছে। এদিন আরও খানিকটা কমেছে অ্যাকটিভ কেস। এই মুহূর্তে দেশের অ্যাকটিভ কেস ১৮৭ দিনের মধ্যে সর্বনিম্ন।
India reports 31,923 new COVID cases, 31,990 recoveries, and 282 deaths in the last 24 hours
AdvertisementActive cases: 3,01,604 (lowest in 187 days)
Total recoveries: 3,28,15,731
Death toll: 4,46,050Total vaccination: 83,39,90,049 ( 71,38,205 in last 24 hrs) pic.twitter.com/eCElnIriHl
— ANI (@ANI) September 23, 2021
বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৩১ হাজার ৯৯৩ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। যা গতকালের তুলনায় অনেকটা বেশি। একদিনে মারণ ভাইরাসে প্রাণ হারিয়েছেন ২৮২ জন। এই সংখ্যাটাও আগের দিনের থেকে বেশি। দেশে এখনও পর্যন্ত করোনার বলি ৪ লক্ষ ৪৬ হাজার ৫০ জন। তবে সবচেয়ে বেশি চিন্তায় রাখছে কেরলের পরিস্থিতি। সেরাজ্যে একদিনে করোনা আক্রান্ত ১৯ হাজার ৬৭৫ জন।
[আরও পড়ুন: ভ্যাকসিন সার্টিফিকেটের পারস্পরিক স্বীকৃতি প্রয়োজন, COVID-19 শীর্ষ সম্মেলনে সওয়াল প্রধানমন্ত্রীর]
গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা বাড়লেও স্বস্তি মিলেছে করোনার অ্যাকটিভ কেসে। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩ লক্ষ ১ হাজার ৬০৪ জন। যা আগের দিনের থেকে সামান্য কম। শুধু তাই নয়, এই মুহূর্তে দেশের অ্যাকটিভ কেসের সংখ্যা গত ১৮৭ দিনের মধ্যে সর্বনিম্ন। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ২৮ লক্ষ ১৫ হাজার ৭৪১ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৩১ হাজার ৯৯০ জন।
[আরও পড়ুন: এবার তৃণমূলের পথে মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী! অভিষেকের সঙ্গে বৈঠক ঘিরে জল্পনা]
টিকাকরণের গতি বাড়িয়ে সংক্রমণ ঠেকানোর প্রয়াস জারি রয়েছে দেশজুড়ে। ৮৩ কোটি ৩৯ লক্ষেরও বেশি মানুষ এখন ভ্যাকসিনের আওতায়। যার মধ্যে গতকালই টিকা পেয়েছেন প্রায় সাড়ে ৭১ লক্ষের বেশি নাগরিক। ইতিমধ্যেই দেশে করোনা পরীক্ষা হয়েছে ৫৫ কোটি মানুষের। এর মধ্যে গতকালই করোনা পরীক্ষা হয়েছে ১৫ লক্ষ ২৭ হাজার ৪৪৩ জনের।
সর্বশেষ খবর
-
মেডিক্যাল কলেজের অধ্যাপকদের পদোন্নতিতে আর স্বজনপোষণ নয়! বড় পদক্ষেপ রাজ্যের
-
স্বরূপ গ্রেপ্তার হতেই খেলা শেষ! প্র্যাকটিস বন্ধ সুরুচির, আদৌ খেলবে শ্রীভূমি-ডায়মন্ড হারবার?
-
চাকরির ‘টোপ’ দিয়ে হাতানো জমিতে প্রাসাদ! জনতার বিক্ষোভে ‘গৃহবন্দি’ তৃণমূল নেতা
-
সরকারি বাড়ি পেতে নিজের তথ্য যাচাই করুন নিজেই! সাধারণের সুবিধার্থে নয়া অ্যাপ আনল রাজ্য
-
অভিনয় থেকে অবসর নিচ্ছেন অক্ষয়! ‘মৃত্যুর ৫ মিনিট আগে…’, কোন ইঙ্গিত খিলাড়ি কুমারের?